By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ৯:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সারাদেশে সব ধরনের গাড়ি চলবে, অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিহত করবো: সড়ক পরিবহন ফেডারেশন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > সারাদেশে সব ধরনের গাড়ি চলবে, অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিহত করবো: সড়ক পরিবহন ফেডারেশন
জনপথজাতীয়প্রতিষ্ঠান ও সংগঠনলিড ২

সারাদেশে সব ধরনের গাড়ি চলবে, অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিহত করবো: সড়ক পরিবহন ফেডারেশন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১৬ at ১:১৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনেও সারাদেশে সব ধরনের গাড়ি চলবে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিহত করবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন।

এ ছাড়া গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের যে উদ্যোগ নিয়েছে, শ্রমিকরা সেই প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বলেও জানায় সংগঠনটি।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এ কথা জানান।

তিনি বলেন, দেশের সব ধরনের গাড়ি চলবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তা প্রতিহত করবো। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনিক কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন এবং দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক-শ্রমিকরা দেশব্যাপী দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে সরকার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর প্রস্তুতি নিচ্ছে।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, মানবতাবিরোধী হত্যা মামলায় পতিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঢাকাসহ সারা দেশে লকডাউন কর্মসূচির ডাক দেয়। এর মাধ্যমে তারা নির্বাচন বানচাল ও দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ওই লকডাউন চলাকালে সারা দেশে প্রায় ২০টি পরিবহন অগ্নিসন্ত্রাসের শিকার হয় এবং ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে পরিবহন শ্রমিক জুলহাস ড্রাইভারকে নির্মমভাবে হত্যা করা হয়। এর প্রতিবাদে ঢাকার মহাখালী, গাবতলী, সায়েদাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়াসহ বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন এবং একই কর্মসূচি সারাদেশে পালিত হয়।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে যখন অন্তর্বর্তী সরকার কাজ করছে, তখন আওয়ামী লীগ পর্দার আড়াল থেকে নির্বাচন বানচালের উদ্দেশ্যে আবারও ১৬ ও ১৭ নভেম্বর নতুন করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ফেডারেশনের পক্ষ থেকে এসব লকডাউন, অগ্নিসন্ত্রাস ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছি। জনগণও আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।

হুমায়ূন কবির খান ক্ষতিগ্রস্ত শ্রমিক ও গাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে : ডিএনসিসি

আদ-দ্বীন হাসপাতালে রুটির কারখানার সন্ধান পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

টেগ্গড অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিহত করবো: সড়ক পরিবহন ফেডারেশন, সারাদেশে সব ধরনের গাড়ি চলবে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ১০ বছর পর ফিরছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই মুন্নি
পরবর্তী সংবাদ মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন মধুপুর জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী
জাতীয় মে ৩০, ২০২৬
কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে কিশোর নিখোঁজ
আমাদের চট্টগ্রাম জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?