By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৩:০৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল: রিজভী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল: রিজভী
জনপথজাতীয়রাজনীতিলিড

বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল: রিজভী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১৬ at ৩:২১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এখনো আস্থা রাখে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, বর্তমান ইউনূস সরকারের প্রতি বিএনপি এখনো আস্থা রাখে। এই সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করি। অতীতের ভুলগুলো সংশোধন করে দেশের সামনে নতুন পথ তৈরির সুযোগ এসেছে।

রোববার (১৬ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ কথা বলেন। এসময় তার সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, গত সরকারের সময়ে বিদেশি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, যা দেশের স্বার্থবিরোধী ছিল।

বিশেষ করে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎচুক্তিকে তিনি ‘রাষ্ট্রবিরোধী এবং জনগণের ওপর অতিরিক্ত বোঝা’ হিসেবে উল্লেখ করেন। ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুতের বড় একটি অংশ কেন বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে কিনতে হবে—এ প্রশ্নও তোলেন তিনি। তার অভিযোগ, এসব চুক্তির মাধ্যমে শেখ হাসিনা জনস্বার্থের চেয়ে বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, বিশেষ করে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সম্ভাব্য উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল। রাষ্ট্রের প্রধান বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, উন্নয়ন ও বিনিয়োগ অবশ্যই প্রয়োজন, তবে তা কখনোই দেশের স্বাধীনতা ও নিরাপত্তার বিনিময়ে হতে পারে না।

অতীত সরকারের কর্মকাণ্ডে জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সার্বভৌমত্ব রক্ষার শর্তে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

রিজভী বলেন, দেশে অসংখ্য মানুষ দারিদ্র্য, বৈষম্য ও অবহেলার শিকার। মানবিক দায়বদ্ধতা থেকেই বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

তিনি দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন, যাতে পরিবারটি নিয়মিত সহায়তা পায় এবং প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তা নিশ্চিত করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে : ডিএনসিসি

আদ-দ্বীন হাসপাতালে রুটির কারখানার সন্ধান পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

টেগ্গড বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল: রিজভী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন মধুপুর জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটি
পরবর্তী সংবাদ শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মানুষের পাশে থাকাই শহীদ জিয়ার আদর্শের প্রকৃত অনুসরণ
আমাদের চট্টগ্রাম মে ৩০, ২০২৬
ফটিকছড়িতে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু
শহর থেকে দূরে মে ৩০, ২০২৬
মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?