By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজারের ৭ উপজেলায় নতুন ইউএনও
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কক্সবাজারের ৭ উপজেলায় নতুন ইউএনও
কক্সবাজারজেলা উপজেলাশহর থেকে দূরে

কক্সবাজারের ৭ উপজেলায় নতুন ইউএনও

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/২৭ at ১:৩২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জেলা প্রশাসকদের (ডিসি) পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে কক্সবাজার জেলার সাতটি উপজেলায় একযোগে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে দেশের মোট ১৬৬টি উপজেলায় ইউএনও রদবদলের আদেশ জারি করা হয়।

প্রথম ধাপের এই রদবদলে কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, মহেশখালী, টেকনাফ, রামু ও সদর উপজেলায় নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কুতুবদিয়া ও উখিয়া উপজেলায় নতুন কাউকে পদায়ন করা হয়নি।

প্রজ্ঞাপন অনুযায়ী, কক্সবাজারের সাত উপজেলায় পদায়নকৃত নতুন ইউএনওগণ হলেন, কক্সবাজার সদর উপজেলায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা তানজিলা তাসনিম, পেকুয়ায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুব, রামু উপজেলায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. ফজলে রাব্বানী চৌধুরী, চকরিয়ায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাহীন দেলোয়ার, মহেশখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইমরান-মাহমুদ-ডালিম, ঈদগাঁও-এ বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব মীর কামরুজ্জামান কবির, টেকনাফে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মো. ইমামুল হাফিজ নাদিম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসনে এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তারা ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী অর্পিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। নির্বাচনের আগে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ক্ষমতা বিশেষ ভূমিকা রাখবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আটটি পৃথক প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে কঠোরভাবে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ৩০ নভেম্বর বিকেল থেকেই তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

এছাড়া, বদলি হওয়া কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি তার বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে আবারো দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

সাতকানিয়ায় চাঁদা দাবির অভিযোগে ৪ জনকে পুলিশে সোপর্দ

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু ও নগদ টাকা লুট

রাউজানে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধারসহ আটক ২

টেগ্গড কক্সবাজারের ৭ উপজেলায় নতুন ইউএনও

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্লট দুর্নীতি: সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী সংবাদ বারি-৪ লাউ চাষে সফলতা পেল রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সিরিজ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
জনপথ খেলা এপ্রিল ২৫, ২০২৬
মাঠে খেলতে খেলতেই প্রাণ হারালেন নাইজেরিয়ান ফুটবলার
খেলা এপ্রিল ২৫, ২০২৬
সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ বাংলাদেশি হজযাত্রী
জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড ২ এপ্রিল ২৫, ২০২৬
রাউজানে আবারো দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?