By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | শীতকাল | দুপুর ১:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজানে র‌্যাবের অভিযানে দুটি অস্ত্র উদ্ধার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > রাউজানে র‌্যাবের অভিযানে দুটি অস্ত্র উদ্ধার
আইন আদালতজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

রাউজানে র‌্যাবের অভিযানে দুটি অস্ত্র উদ্ধার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/১৪ at ৭:৪৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামের রাউজান থেকে আবারও দুটি পাইপগান উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার হয়। র‌্যাব জানায়, ওই এলাকার একটি মসজিদের সাইনবোর্ডের আড়ালে অস্ত্র দুটি লুকানো ছিল।তবে এ ঘটনায় কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি র‌্যাব। রাতেই অস্ত্র দুটি উদ্ধার করে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। জানতে চাইলে র‌্যাবের (চট্টগ্রাম–৭) এএসপি সাইফুর রহমান বলেন, ‘রাউজানে দেড় মাস ধরে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান চলমান।

এরই ধারাবাহিকতায় অভিযানে গিয়ে অস্ত্র দুটি পাওয়া যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাউজানে সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলমান। গতকাল দুটি পাইপগান উদ্ধার করে থানায় জমা দিয়েছে র‌্যাব। তদন্ত করে অস্ত্রগুলো কারা লুকিয়ে রেখেছিল, সেটি বের করে মামলা করা হবে।বারবার অস্ত্র উদ্ধার, থামছে না অপরাধ গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর থেকে ১৬ মাসে সহিংসতায় রাউজানে মোট ১৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২টি হত্যাকাণ্ডই রাজনৈতিক সহিংসতায় হয়েছে। এর বাইরে হামলা ও সংঘর্ষ হয়েছে শতাধিকবার। এতে অন্তত ১০০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তিন শতাধিক। পুলিশ জানায়, বেশির ভাগ ঘটনা বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে।

এসব ঘটনা রোধে বিভিন্ন সময় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৩ নভেম্বর রাতে উপজেলার পৌর এলাকার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে পিস্তলের পাঁচটি গুলিসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ নভেম্বর মধ্যরাতে ১৭টি চেকপোস্ট বসিয়ে পুলিশের অভিযানে দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র–গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে র‌্যাবের একটি দল রাউজান সদর ও কদলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। এর আগের দিন ১৯ নভেম্বর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।১৭ নভেম্বর একই ইউনিয়নের পলোয়ানপাড়া গ্রামে পুকুর সেচে একটি বিদেশি পিস্তল, চারটি এলজি, একটি রাইফেল ও ১১টি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। ৭ নভেম্বর একই ইউনিয়নের চৌধুরীহাট বাজারসংলগ্ন আরেকটি পুকুর সেচে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাতটি গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গুলি গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল। একই দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকায় একটি গরুর খামারে অভিযান চালিয়ে একটি এলজি ও চারটি শটগান উদ্ধার করা হয়।গত ৩০ অক্টোবর নোয়াপাড়া ইউনিয়নে বিএনপির এক কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্টাম্প ও ১৫টি কার্তুজ রয়েছে। বিএনপির ওই কর্মীর নাম মুহাম্মদ কামাল (৫০)।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির

ঠাকুরগাঁওবাসীকে যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

টেকনাফের সেই গুলিবিদ্ধ শিশু হুজাইফা অবশেষে মারা গেলেন

ভরিতে ৭৬৪০ টাকা বেড়ে যে দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশে

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী

টেগ্গড রাউজানে র‌্যাবের অভিযানে দুটি অস্ত্র উদ্ধার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাপ্তাইয়ে স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্স সম্পন্ন
পরবর্তী সংবাদ শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ ফেব্রুয়ারি ৭, ২০২৬
ঠাকুরগাঁওবাসীকে যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ফেব্রুয়ারি ৭, ২০২৬
রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা
বিভাগহীন ফেব্রুয়ারি ৭, ২০২৬
টেকনাফের সেই গুলিবিদ্ধ শিশু হুজাইফা অবশেষে মারা গেলেন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?