By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | শীতকাল | দুপুর ১:৩০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘শ্রমজীবী মানুষের অসামান্য ত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘শ্রমজীবী মানুষের অসামান্য ত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা’
আমাদের চট্টগ্রামজনপথপ্রতিষ্ঠান ও সংগঠনরাজনীতি

‘শ্রমজীবী মানুষের অসামান্য ত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/১৬ at ৮:১১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বিজয়কে ত্বরান্বিত করেছিল। জীবনবাজি রেখে হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়েই শ্রমজীবী মানুষের অসামান্য ত্যাগে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় নগরের জামাল খানস্থ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। আরো বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া।

এস এম লুৎফর রহমান বলেন, “ইতিহাস থেকে শ্রমজীবী মানুষের আত্মত্যাগ পরিকল্পিতভাবে আড়াল করা হয়েছে। স্বাধীনতাত্তোর বাংলাদেশে তাদের ত্যাগ ও তিতিক্ষার যথাযথ মূল্যায়ন হয়নি।”

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জনগণের সম্পৃক্ততা কোনো একক ব্যক্তি বা দলের কারণে ছিল না। অথচ মুক্তিযুদ্ধকে একটি ব্যক্তি বা একটি দলের সম্পদ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়েছে, যা মুক্তিযুদ্ধ ও শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে চরমভাবে অসম্মান করার শামিল।

তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা অর্জনে শ্রমিকরা যেমন লড়াই ও আত্মত্যাগ করেছে, তেমনি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতিটি আন্দোলন-সংগ্রামেও শ্রমজীবী মানুষের ভূমিকা ছিল অগ্রগণ্য। “কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতিবার রাজনৈতিক পরিবর্তনের পর শ্রমিকদের অবদান ভুলে যাওয়া হয়েছে। ফলে শ্রমিকরা সমাজ ও রাষ্ট্রে অবহেলিত ও নির্যাতিত হয়ে পড়েছে,” বলেন তিনি।

লুৎফর রহমান বলেন, রাষ্ট্র ও মালিক পক্ষের কাছে শ্রমিকরা দীর্ঘদিন ধরে শোষণ ও নিপীড়নের শিকার হচ্ছে। তাদের নাগরিক ও মৌলিক অধিকার আজও পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। জীবনের প্রতিটি ক্ষেত্রে জুলুমের শিকার হওয়াই যেন শ্রমজীবী মানুষের নিয়তিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর—সব ধরনের শোষণ ও বঞ্চনার অবসান ঘটানোর। যারা শ্রমিকদের আত্মত্যাগকে সম্মান করবে এবং মর্যাদা প্রতিষ্ঠা করবে, শ্রমজীবী মানুষ তাদের পক্ষেই কণ্ঠ উঁচু করবে।”
তিনি দৃঢ়ভাবে বলেন, শ্রমিকদের অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠিত হলেই দেশের স্বাধীনতার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

সবাই আরও উপস্থিত ছিলেন মহানগরীর অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুন্নবী, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, পাঠাগার সম্পাদক ইঞ্জি: সাইফুল ইসলাম, আইন আদালত সম্পাদক সাব্বির আহমদ উসমানি প্র্রমূখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির

ঠাকুরগাঁওবাসীকে যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

টেকনাফের সেই গুলিবিদ্ধ শিশু হুজাইফা অবশেষে মারা গেলেন

ভরিতে ৭৬৪০ টাকা বেড়ে যে দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশে

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী

টেগ্গড ‘শ্রমজীবী মানুষের অসামান্য ত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ডিইএব চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
পরবর্তী সংবাদ যথাযোগ্য মর্যাদায় অদুদ স্মৃতি সংঘ’র বিজয় দিবস পালিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ ফেব্রুয়ারি ৭, ২০২৬
ঠাকুরগাঁওবাসীকে যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ফেব্রুয়ারি ৭, ২০২৬
রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা
বিভাগহীন ফেব্রুয়ারি ৭, ২০২৬
টেকনাফের সেই গুলিবিদ্ধ শিশু হুজাইফা অবশেষে মারা গেলেন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?