By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:১৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ তরুণ সমাজকে জাতি গঠনে সম্পৃক্ত করার নির্দেশনা দিলেন তারেক রহমান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > তরুণ সমাজকে জাতি গঠনে সম্পৃক্ত করার নির্দেশনা দিলেন তারেক রহমান
জনপথজাতীয়রাজনীতিলিড ২

তরুণ সমাজকে জাতি গঠনে সম্পৃক্ত করার নির্দেশনা দিলেন তারেক রহমান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২২ at ১০:৪৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

দেশে ফেরার আগে ব্যারিস্টার তারেকের সঙ্গে বিশেষ বৈঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পূর্বে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সঙ্গে এক বিশেষ বৈঠকে অংশ নেন। গত ১১ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠকে তরুণ সমাজের ভূমিকা ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে যুব নেতৃত্বের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জনাব তারেক রহমান তরুণদের জাতি গঠনের মূলধারায় সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গবেষণাভিত্তিক ও জনসম্পৃক্ত করার জন্য দিকনির্দেশনা দেন। পাশাপাশি তরুণদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

আলোচনায় দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, যুবসমাজের দায়িত্ব ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের কার্যকর ভূমিকা নিয়েও গুরুত্বসহকারে মতবিনিময় হয়।

জানা যায়, জনাব তারেক রহমানের ব্যক্তিগত পরামর্শ, চিন্তাধারা ও দিকনির্দেশনার আলোকে ২০১৩ সালে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত সংগঠনটি দেশব্যাপী ৩০০টিরও বেশি যুব নেতৃত্ব ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে, যেখানে দেশি-বিদেশি হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের কার্যক্রম পরিচালনার সময় ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার ও সংগঠনটি তৎকালীন সরকারের পক্ষ থেকে নানা রাজনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। তবে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের দৃঢ় নেতৃত্ব ও কৌশলগত দূরদর্শিতার মাধ্যমে এসব বাধা অতিক্রম করে সংগঠনটি তরুণ সমাজকে সম্পৃক্ত রাখা এবং যুব নেতৃত্ব বিকাশে কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়।

বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সঙ্গে জনাব তারেক রহমানের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আসার কারণে দীর্ঘ ১৩ বছর ধরে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের নিবন্ধন প্রক্রিয়া আটকে রাখা হয়। ২০১৮ সালে বিভিন্ন গোয়েন্দা সংস্থার চাপের মুখে সংগঠনটির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

পরবর্তীতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের নিবন্ধনের পথ সুগম হয়। বর্তমানে সংগঠনটির দেশীয় ও আন্তর্জাতিক শাখাগুলো বাংলাদেশ সরকারের অনুমোদন ও স্বীকৃতি লাভ করেছে। সংশ্লিষ্টদের ধারণা, এই নিবন্ধন ও অনুমোদনের ফলে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ নতুন উদ্যমে কার্যক্রম শুরু করতে পারবে এবং দেশের তরুণ সমাজকে আরও কার্যকরভাবে জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চায় সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শান্ত-লিটনের অনবদ্য ব্যাটিংয়ে ২৬৫ রানে থামল বাংলাদেশ

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

বান্দরবানে ৬ শ্রমিক অপহৃত, মুক্তিপণ দাবি

সীতাকুণ্ডে আলোচিত র‍্যাব সদস্য হত্যা: জঙ্গল সলিমপুরের আগ্নেয়াস্ত্রসহ ‘নলা কাশেম’ আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদানে ইরানে যাচ্ছে কোটি টাকার ওষুধ সামগ্রী

টেগ্গড তরুণ সমাজকে জাতি গঠনে সম্পৃক্ত করার নির্দেশনা দিলেন তারেক রহমান: ব্যারিস্টার তারেক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাপ্তাই ১০ আর ই সেনা ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
পরবর্তী সংবাদ জাতির এই ক্রান্তিকালে তারেক রহমানের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে: আবু সুফিয়ান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

শান্ত-লিটনের অনবদ্য ব্যাটিংয়ে ২৬৫ রানে থামল বাংলাদেশ
আমাদের চট্টগ্রাম খেলা জনপথ এপ্রিল ২৩, ২০২৬
বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র
জনপথ জাতীয় বাংলাদেশ লিড শিক্ষা এপ্রিল ২৩, ২০২৬
বান্দরবানে ৬ শ্রমিক অপহৃত, মুক্তিপণ দাবি
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ২৩, ২০২৬
সীতাকুণ্ডে আলোচিত র‍্যাব সদস্য হত্যা: জঙ্গল সলিমপুরের আগ্নেয়াস্ত্রসহ ‘নলা কাশেম’ আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?