By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৪:৩৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদগাঁওয়ে ২ লাখ টাকার চুক্তিতে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল পুলিশ!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > ঈদগাঁওয়ে ২ লাখ টাকার চুক্তিতে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল পুলিশ!
আইন আদালতকক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

ঈদগাঁওয়ে ২ লাখ টাকার চুক্তিতে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল পুলিশ!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 8 মিনিট
শেয়ার

দুই লাখ টাকায় কন্টাক্ট নেন এসআই বদিউল, ওসির গানম্যান কনস্টেবল তানভীর,কনস্টেবল মনির
ওসির গান ম্যান হয়ে কীভাবে অভিযানে যান কনস্টেবল তানভির এনিয়েও রহস্য ঘেরা
জোর করে অস্ত্র হাতে নিতে গালি দিতেও দেখা যায় পুলিশ সদস্যদের
জড়িত পুলিশ সদস্য’সহ সকলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি পরিবারের
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানায় একটি অস্ত্র মামলা নিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। যেটি এলাকার মানুষের মধ্যে হতবাক হওয়ার মতো কান্ড ঘটিয়েছে । এমনকি বাংলা সিনেমার দৃশ্যমান কাহিনিকেও হার মানিয়েছে।

গত ১৩ অক্টোবর সকাল সাতটার পরপরই ঈদগড়-বাইশারী যাওয়ার রাস্তার মাথা থেকে সিএনজি ভাড়া নিয়েছিল পাবলিক ছদ্মবেশে এক পুলিশ সদস্য। এক মিনিট গাড়ী চালাতে মাত্রই পানির বোতলের বাহানা দিয়ে সিএনজি থামিয়ে দেয় গাড়ীতে থাকা ঐ পুলিশ সদস্য। পরে ছদ্মবেশে থাকা পুলিশ নিজের পকেট থেকে টাকা দিয়ে ড্রাইভারকে পানির জন্য পাঠানো হয় একটি দোকানে। এরই ফাঁকে সিএনজির পিছনে অস্ত্র রেখে নামিয়ে পড়েন ঐ পুলিশ সদস্য। সিএনজির ড্রাইভার পানি নিয়ে আসতে মাত্রই পরিকল্পিতভাবে আগে থেকে উৎপেতে থাকা পুলিশরা দৌঁড়ে এসে ড্রাইভার জাফর আলমকে ধরে ফেলে। পরে তাকে সিএনজিতে নিয়ে গিয়ে সিএনজির পিছনে ঢুকিয়ে দেয়া অস্ত্রটি বের করে জোরপূর্বক অস্ত্রটি তার দাবি করে ফাঁসানোর জন্য জোরজবরদস্তি করতে দেখা যায় পুলিশ সদস্যদের। বাধ্য হয়ে সিএনজি চালককে গালি দিয়ে দিয়ে অস্ত্রটি হাতে তুলে দিয়ে ছবি তুলতে দেখা যায়। সিএনজি চালক জাফর আলম এতটাই নিরুপায় যে, ঘটনাস্থলে সে একেবারেই হতবিহ্বল ও দুর্বল হয়ে পড়ে।

এমনতর ঘনাটি ঘটে ঈদগাঁও বাস স্ট্যান্ডের আনু মিয়া ফিলিং স্টেশনের একেবারেই সামনে। সিসিটিভি ফুটেজে যা স্পষ্ট দেখা যায় যে, সিএনজি থামানোর পর কী কী ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় যে, ঘটনাস্থলে যাদের নেতৃত্বে ফাঁসানো হয়েছিল এদের মধ্যে পুলিশ উপপরিদর্শক (এসআই) বদিউল আলম, ওসির গান ম্যান কনস্টেবল তানভীর ও কনস্টেবল মনিরকে। এই ঘটনায় স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে, এরা তিনজনই অস্ত্র দিয়ে ফাঁসানো কান্ডে জড়িত ছিল।

এমন ঘটনার অনুসন্ধান করতে দীর্ঘদিনের প্রচেষ্টায় সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে নিশ্চিত করা হয় ঘটনার পুঙ্খানুপুঙ্খ প্রমাণ। এদিকে সিসিটিভি ফুটেজের সাথে মিল রেখে নিশ্চিত হতে জাফর আলমের পরিবারের সাথেও কথা বলা হয়।

ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ভিলিজারপাড়া ফু’দনির ছোঁয়া এলাকায় গিয়ে দেখা যায় যে, জরাজীর্ণ একটি ঘরে বসবাস করেন জাফর আলম, তার স্ত্রী রাবেয়া ও মেয়ে লীজা মনি। পাশাপাশি বসবাস করেন রাবেয়ার বোন মিনাহার ও মেয়ে রদিয়া নুর। তাদের বক্তব্যের সাথে ঘটনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, ঘটনাটি পরিকল্পিত এবং ষড়যন্ত্র করে ফাঁসানো।
জাফর আলমের স্ত্রী রাবেয়া কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়ে লীজা মনি এবং আমার বোনের মেয়ে রদিয়া নুর দুজনেই ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনে পড়ালেখা করেন। দীর্ঘদিন ধরে যাতায়াত পথে স্থানীয় বকাটে ছেলে শাহীন প্রকাশ বাপ্পি, ও রাসেল মিলে ইভটিজিং করত প্রতিনিয়ত। এমন ঘটনাটি বারবার হওয়ায় এবং মেয়েদের স্কুলে যেতে বাঁধা হওয়া দুই বকাটে যুবকের বিরুদ্ধে একটি ইভটিজিং মামলা দায়ের করি। এ ঘটনায় একজন গ্রেপ্তারও হয়। পরে স্থানীয়ভাবে অনেকেই আপোষ মিমাংসার কথা বলে বলে হুমকিও প্রদর্শন করে আসছিল ঐ যুবকদের পরিবার। কিন্তু বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর কারণেই শেষ করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার স্বামীকে পুলিশের সাথে দুই লাখ টাকা দিয়ে কন্টাক্টে অস্ত্র মামলায় ফাঁসিয়ে জেলখানায় পাঠানো হয়। আমার স্বামী কখনোও এমন জগন্য কাজ করতে পারেনা। এলাকার সবাই জানে আমার স্বামী কেমন মানুষ। আমার স্বামী একদিন সিএনজি না চালালে আমরা উপবাস থাকার মতো অবস্থা। এমন সময় আমার স্বামীকে উপপরিদর্শক (এসআই) বদিউল আলম, কনস্টেবল তানভীর ও কনস্টেবল মনির মিলে টাকা নিয়ে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়। তবে বিষয়টি প্রথমে কোন ডকুমেন্টস না পাওয়ায় এই পুলিশদের বিরুদ্ধে কিছু করা সম্ভব ছিলনা। এখন আমাদের এবং আপনাদের হাতে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন আইনীভাবে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছি। আগে তাদের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করব। পরে এসআই বদিউল আলম’সহ দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করব।

একইভাবে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী লীজা মনি কান্না করে বলেন যে, আমরা ইভটিজারদের কবলে পড়ে আছি দীর্ঘদিন ধরে। আমাদের স্কুলে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। শাহীন প্রকাশ বাপ্পি ও রাসেলের কারণে স্কুলে যেতে পারছিনা। তারা আমাদেরকে প্রতিনিয়ত ইভটিজিং করার দায়ে মামলাও হয়। মামলা হওয়ার পর থেকেই আমরা রাতে ঘরে পর্যন্ত বসবাস করতে পারছিনা। রাতে আমাদের টিনের বাড়িঘর সব কেটে রান্নার চুলা, মরিচ মসলা পর্যন্ত চুরি করে নিয়ে যায় তাদের নেতৃত্বে । রাতের বেলায় টিনের উপর ইটপাটকেল নিক্ষেপ করার কারণে অন্য বাসায় থাকতে হয়। আমাদের প্রতি দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে। তারা আমাদের প্রতি ক্ষোভে পুলিশের সাথে কন্টাক্ট করে আমার বাবা মতো একজন, নিরীহ মানুষকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়। যা এখন সব প্রমাণ হয়ে গেছে। এখন থানা পুলিশ সিসিটিভি ফুটেজ কোথাও না দিতে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। যদিওবা এই ঘটনার সিসিটিভি ফুটেজ দিলে আমাদের পুরো পরিবারকে আরও বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেয়ার ভয় দেখিয়েছে। আমরা আমার বাবার বিরুদ্ধে ফাঁসানো মামলা থেকে মুক্তি চাই। আমরা না খেয়ে না ঘুমিয়ে দিনযাপন করছি। আমরা এসআই বদিউল আলম, তানভীর ও মনিরের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সব দেখা যাচ্ছে। কীভাবে ফাঁসানো হয়েছে।

এবিষয়ে স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা যায় যে, জাফর আলম একজন ভাড়াটিয়া সিএনজি ড্রাইভার। সে যেমন সৎ তেমন অমায়িক একজন মানুষ। স্থানীয় বকাটে যুবকদের পরিবারের দীর্ঘদিনের ক্লেশ থেকেই পুলিশের সাথে চুক্তি করে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এটি স্পষ্ট প্রমাণ পেয়েছে এখন। এসব পুলিশদের বিরুদ্ধে কঠিন শাস্তি হওয়া প্রয়োজন। না হয় যে কাউকে তারা এইভাবে কন্টাক্টে ফাঁসিয়ে দিবে। তারা জড়িতদের প্রত্যাহারের পাশাপাশি শাস্তির দাবিও জানান। পাশাপাশি জাফর আলমের মুক্তির দাবি করে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায়।

এদিকে ঈদগাঁও থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) বদিউল আলমের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামরার সামনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং উপরের নিষেধ আছে বলেও দাবি করেন। তবে গোপন ক্যামরার সংবাদ প্রকাশ না করার যে আকুতি মিনতিসহ যাবতীয় সম্পুর্ন কথা উঠে আসে। তিনি বলেন যে, এটি সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট। তবে এই মামলায় আরেকজন জড়িত থাকার কথা বললেও এজাহারের সাথে কোন মিল নাই। পাশাপাশি অজ্ঞাত কোন আসামির তালিকাও নাই। পুরো হযবরল হয়ে দাঁড়িয়েছে। এদিকে নিউজ করে হয়রানি না করতেও জোর তদবির করেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে দৌড়ঝাঁপ শুরু করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) বদিউল আলম’সহ অন্যান্যরা। একইভাবে ওসির গানম্যান দাবি করেন যে,এটি ওসি ফরিদা ইয়াসমিন স্যারের মাধ্যমেই হয়েছে। এই কথা বলার সাথে সাথে মোবাইল কেটে দেন।

এবিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপারের (মুখপাত্র) অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, এমন ঘটনা ন্যাক্কারজনক। কিছু কিছু পুলিশ সদস্য আমাদের মান ক্ষুন্ন করতে এমন কান্ড ঘটায়। যার কারণে আমাদের বদনাম হয়। আমরা এবিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিব।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল

২৪ এপ্রিল মধ্যেরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গা যুবক আটক

দলের নিজস্ব প্রক্রিয়ায় তৃণমূল ও মহিলা বিভাগের মতামতে প্রার্থী চূড়ান্ত হয়েছে: জামায়াত

টেগ্গড ঈদগাঁওয়ে ২ লাখ টাকার চুক্তিতে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল পুলিশ!

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সিএমপি ও চসিকের যৌথ সড়ক নিরাপত্তা প্রতিবেদন হাতে পুলিশ কর্মকর্তারা
পরবর্তী সংবাদ সম্প্রীতির বার্তা নিয়ে বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
২৪ এপ্রিল মধ্যেরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা
আইন আদালত জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গা যুবক আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?