By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবির ভর্তি পরীক্ষা শুরু, গড়ে প্রতি আসনে লড়বেন ৫৬ জন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবির ভর্তি পরীক্ষা শুরু, গড়ে প্রতি আসনে লড়বেন ৫৬ জন
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবির ভর্তি পরীক্ষা শুরু, গড়ে প্রতি আসনে লড়বেন ৫৬ জন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/০২ at ৩:২৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি পরীক্ষা শুরু হবে।

চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এতে গড়ে প্রতি আসনের জন্য লড়বেন ৫৬ জন পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। আগের বছরের মতো এবারও চবি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপ-ইউনিটগুলোর পরীক্ষা শুধু চবি ক্যাম্পাসেই নেওয়া হবে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় ২২০ জন পুলিশ সদস্যসহ মোট ৬৩৭ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রশাসন। এছাড়াও দু’টি জরুরি মেডিকেল ক্যাম্প, ছয়টি তথ্যকেন্দ্র, অভিভাবকদের জন্য ছয়টি বিশ্রামাগার, ৩৭টি অস্থায়ী শৌচাগার এবং প্রতিটি অনুষদ ভবনের সামনে পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী আজ ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এরপর আগামীকাল ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ এবং ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ, এই চারটি অনুষদ নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এই ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ছাড়া) সাধারণ আসন ৬৯০টি। এতে আবেদন করেছেন ৬৯ হাজার ২৮৭ জন শিক্ষার্থী।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ছয়টি বিভাগে সাধারণ আসন রয়েছে ৫১০টি। এই ইউনিটে আবেদন করেছেন ১৬ হাজার ৯২৫ জন শিক্ষার্থী। সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা এবং জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৮৪৯টি। এতে আবেদন করেছেন ৫১ হাজার ৫০৬ জন শিক্ষার্থী।

উপ-ইউনিটগুলোর মধ্যে শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ নিয়ে গঠিত ‘ডি-১’ উপ-ইউনিটে ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ জন। নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগ নিয়ে গঠিত ‘বি-১’ উপ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য আবেদন করেছেন ১ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী। আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত ‘বি-২’ উপ-ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪ হাজার ৮৪৯টি।

‘এ’ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৫৫ হাজার ৫৫০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৩৪৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৭৯৮ জন। ‘বি’ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৩৩ হাজার ৪০৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৭৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৪ হাজার ৩০৭ জন।

‘সি’ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ১০ হাজার ৫৩৪ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৬ জন। ‘ডি’ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ২৩ হাজার ৩৭১ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪৩ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯২ জন।

এছাড়াও ‘বি১’ উপ-ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৬৩২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯১৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৬ জন। ‘বি২’ উপ-ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৩ হাজার ৫৫৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন। ‘ডি১’ উপ-ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৯১১ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪০৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০৬ জন।

এছাড়া নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার সাতদিন শাটল ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৭টা, ৭টা ১৫ মিনিট, ৯টা ২০ মিনিট (ষোলশহর থেকে), ৯টা ৫০ মিনিট (ষোলশহর থেকে), দুপুর ২টা ৫০ মিনিট, ৩টা ৫০ মিনিট এবং রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৮টা ২০ মিনিট (ষোলশহর পর্যন্ত), ৮টা ২৫ মিনিট (ষোলশহর পর্যন্ত), দুপুর দেড়টা, আড়াইটা, বিকাল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে শাটল ট্রেনটি ছেড়ে যাবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন

সঙ্গীতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পাচ্ছেন শিল্পী আব্দুল মান্নান রানা

চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী

পটিয়াকে জেলায় উন্নীত করার প্রস্তাব এমপি এনামের

রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

টেগ্গড গড়ে প্রতি আসনে লড়বেন ৫৬ জন, চবির ভর্তি পরীক্ষা শুরু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সর্বস্তরের মানুষের ঢল
পরবর্তী সংবাদ চট্টগ্রাম-৩ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন বহাল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী
লিড এপ্রিল ১৮, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
লিড ৩ এপ্রিল ১৮, ২০২৬
কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন
আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৮, ২০২৬
রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কক্সবাজার এপ্রিল ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?