By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বসন্তকাল | রাত ২:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/০৬ at ৬:৩৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে দুদিনব্যাপী আয়োজিত ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

কার্নিভালের দ্বিতীয় দিনে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারীরা ছয়টি ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইভেন্টগুলো হলো— লুডু, ক্যারম, দাবা, ডার্ট বোর্ড, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন। খেলাধুলার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার সমাপনী ম্যাচগুলো নগরীর পিএইচপি টার্ফে অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল স্পোর্টস কমিটির আয়োজনে ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কার্নিভালের দ্বিতীয় দিনের খেলাগুলো পরিদর্শন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এ সময় তিনি অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ ও উদ্দীপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর খেলাধুলা সেই বন্ধনকে আরও দৃঢ় করে।

খেলা পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দিন, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইবরাহিম। প্রিমিয়ার ইউনিভার্সিটি সেন্ট্রাল স্পোর্টস কমিটির সদস্যদের মধ্য থেকে দ্বিতীয় দিনের খেলাগুলোতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনিম উদ্দিন চৌধুরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়রা নওশিন উর্মি, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি রোজারিও, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস, স্থাপত্য বিভাগের প্রভাষক শেখ মাহফুজ আলম, ইইই বিভাগের প্রভাষক সৌমেন দত্ত, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, সিএসই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক এস. এম. তৌসিফ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন ও সহকারী ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান-কো-অর্ডিনেটরবৃন্দ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এই স্পোর্টস কার্নিভালের মূল উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধি করা এবং একটি প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ শিক্ষাঙ্গন গড়ে তোলা। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’ প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাস জীবনে একটি স্মরণীয় ও সফল আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে ইমাদ্রাসাতি মডেল হিফজখানা উদ্বোধন ও দোয়া মাহফিল

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুগন্ধা সিটি আবাসিক এলাকায় মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

টেগ্গড প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট
পরবর্তী সংবাদ বান্দরবানে অবৈধভাবে মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে ইমাদ্রাসাতি মডেল হিফজখানা উদ্বোধন ও দোয়া মাহফিল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মার্চ ১৫, ২০২৬
কেনিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২
দেশে দেশে বিদেশ মার্চ ১৫, ২০২৬
চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ভালো খবর লিড ২ মার্চ ১৫, ২০২৬
জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ মার্চ ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?