By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বসন্তকাল | রাত ৮:১৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি!
জনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/০৮ at ৬:২৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

মিরসরাই প্রতিনিধি: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার হাদির ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আবছার নামের স্থানীয় এক ব্যক্তি প্রায় এক মাস আগে হাদির ফকিরহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরবর্তীতে তিনি আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির নিকট ঘরটি ভাড়া দেন। পরবর্তীতে মাটির প্রায় ১২ফুট গভীরে থাকা তেলের পাইপলাইনে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে অবৈধভাবে তেল চুরির প্রক্রিয়া শুরু করেন। তবে পাইপলাইনে তেল প্রবাহের চাপ অত্যাধিক হওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘরের চারপাশে তেল ছড়িয়ে পড়লে চুরির বিষয়টি জানাজানি হয়ে যায়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে বিপিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করার চেষ্টা করছে।

টিনশেড ঘরটির মালিক নুর জাহান জানান, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নেন। তাঁর স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো ঠিকানা সংরক্ষণ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইন ফুটো করে তেল চুরি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে।

এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর মিরসরাই উপজেলা সহকারী কমিশন (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম মোতায়েন রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় ঘরের মালিক নুরজাহান বেগমকে আটক করা হয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলছে

নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ : আপিল বিভাগ

সব আন্দোলনে প্রেরণার উৎস নজরুল: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

টেগ্গড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল
পরবর্তী সংবাদ কানাইমাদারী কাদেরীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান ও অভিভাবক সভা অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চ্যাম্পিয়নস লিগ: ম্যানচেষ্টার সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ
খেলা মার্চ ১২, ২০২৬
শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মার্চ ১২, ২০২৬
রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মার্চ ১২, ২০২৬
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলছে
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মার্চ ১২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?