By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | দুপুর ২:০৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হলো মাসব্যাপী ফুল উৎসব
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হলো মাসব্যাপী ফুল উৎসব
আমাদের চট্টগ্রামজনপথজাতীয়জেলা উপজেলালিড ২শহর থেকে দূরে

চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হলো মাসব্যাপী ফুল উৎসব

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/০৯ at ৫:২৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জাহেদ কায়সার: চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সীতাকুণ্ড ফৌজদারহাট ডিসি পার্কে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহে শুরু হলো মাসব্যাপী ফুল উৎসব।

৯ জানুয়ারি (শুক্রবার) সকালে মাসব্যাপী এ ফুল উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উৎসব উপভোগ করতে পারবেন। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা। এদিকে ফুল উৎসবের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে— মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, পিঠা, বই ও ঘুড়ি উৎসব এবং ঐতিহ্যবাহী উৎসবসহ আরও নানা আয়োজন। চট্টগ্রাম ফৌজদার হাট সাগরপাড়ে ১৯৪ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন এ ফুলের বাগান। এছাড়া এই উৎসবে আরও রয়েছে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, অনুষ্ঠানস্থল, ভাসমান ফুল বাগান, হাঁটাচলার উন্মুক্ত স্থান, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেড ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেট।

এবারের এই আয়োজনে নতুন সংযোজন করা হয়েছে জিপ লাইন। এ ছাড়া কালচারাল প্রোগ্রামেও আনা হয়েছে ভিন্নতা।
পার্কে ঢুকলেই চোখে পড়বে ডালিয়া, গাদা, চন্দ্রমল্লিকা ও গোলাপসহ নানা রংয়ের বাহারি ফুলের সমাহার। সঙ্গে কানে বাজবে পাখির কিচির-মিচির আওয়াজ ও এর সঙ্গে চোখে পড়বে গ্রামীণ ঐতিহ্য খেজুর গাছে রসের হাড়ি।
জীববৈচিত্র্য ও প্রকৃতিকে রক্ষা করে, পুরো পার্কটি সাজানো হয়েছে দেশি-বিদেশি ফুলের সমারোহে। মাসব্যাপী এ ফুল উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘প্রতিবছর এ ডিসি পার্কে বাংলাদেশের বৃহত্তম ফুল উৎসব হয়ে থাকে। তারই ধারাবাহিকায় এবার ১৪০ প্রজাতির ফুলকে নিয়ে বিভিন্ন রংয়ে সাজিয়েছে আমাদের ডিসি পার্ক।’

তিনি আরও বলেন, মাসব্যাপী উৎসবে প্রতিদিন থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংস্কৃতিক গোষ্ঠী এখানে পারফর্ম করবে। পাশাপাশি আরও অনেকগুলো উৎস থাকবে। যেমন- গ্রামীণ উৎসব, পিঠাৎ উৎসব, বই উৎসব ও ঘুড়ি উৎসব থাকবে ইত্যাদি।

জেলা প্রশাসক আরও বলেন, বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন, ভায়োলিন শো, কাউয়ালি সন্ধ্যা ও নির্বাচনে গণভোট বিষয়ক একটি স্টল।

এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি নিয়ে অংশ নেবেন। এছাড়া আমাদের দেশের যে ঐতিহ্যবাহী উৎসবগুলো আছে সেগুলোও থাকবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম শহরের কাছেই বন্দর লিংক রোডের ফৌজদারহাট অংশে এ জায়গাটি এক সময় ছিল মাদকসেবীদের অভয়ারণ্য। ২০২৩ সালের ৪ জানুয়ারি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের সলিমপুরে ১৯৪ দশমিক ১৮ একর খাস জায়গা অবৈধ দখলমুক্ত করে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানের সময় ওই খাস জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁসহ প্রায় ১০০ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর সেখানে গড়ে তোলা হয় পার্ক। যার নামকরণ করা হয় ‘ডিসি পার্ক’। পার্ক করার পর প্রতিবছর এখানে আয়োজন করা হয় ফুল উৎসবের।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শ্রমিকসংকট: রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এনসিপির নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ স্থলবন্দরে ৬ দিনের ছুটি ঘোষণা

কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি, ৬ জনের বিরুদ্ধে মামলা

টেগ্গড চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হলো মাসব্যাপী ফুল উৎসব

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
পরবর্তী সংবাদ তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

শ্রমিকসংকট: রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল
জনপথ জেলা উপজেলা ভালো খবর রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড মে ২৫, ২০২৬
এনসিপির নেতা তারেক রেজা জামিনে মুক্ত
আইন আদালত জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি মে ২৫, ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ স্থলবন্দরে ৬ দিনের ছুটি ঘোষণা
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?