By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | রাত ১১:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আমাদের লক্ষ্য থাকবে-একজন মানুষও যেন প্রাণ না হারায়: আইজিপি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > আমাদের লক্ষ্য থাকবে-একজন মানুষও যেন প্রাণ না হারায়: আইজিপি
আইন আদালতজনপথজাতীয়বাংলাদেশলিড ২

আমাদের লক্ষ্য থাকবে-একজন মানুষও যেন প্রাণ না হারায়: আইজিপি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/১০ at ৮:৫৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বিগত ১৫ বছরে বাংলাদেশ পুলিশ একটি দলীয় বাহিনীতে রূপ নিয়েছিল। এ সময়ে পুলিশের ভেতরে নানা ধরনের বিচ্যুতি তৈরি হয় এবং এর ফলে বহু গণবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি বলেন, কিছু লোভী ও দলকানা নেতৃবৃন্দ এবং সদস্যদের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর দায় পুরো বাহিনীকেই বহন করতে হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘জুলাই-আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, তাতে বিপুলসংখ্যক আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। এসব ঘটনার ফলে পুলিশের ওপর যে দায়ভার এসেছে, সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানোই আমাদের বড় চ্যালেঞ্জ ছিল।’

তিনি বলেন, ‘গত এক বছরে আমরা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার পেশাদার দায়িত্বে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। আমরা বলব না শতভাগ সফল হয়েছি, তবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে আইজিপি বলেন, পৃথিবীর কোনো দেশেই শতভাগ অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের দেশের গত ১০, ১৫ কিংবা ২০ বছরের অপরাধ পরিসংখ্যান দেখলে দেখা যাবে, প্রতিবছরই সাড়ে তিন হাজার থেকে চার হাজারের মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবু আমাদের লক্ষ্য থাকবে-একজন মানুষও যেন প্রাণ না হারায়। সেটাই আমাদের আদর্শ লক্ষ্য।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের উদ্বেগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘নির্বাচনের উপযোগী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এখানে শুধু বাংলাদেশ পুলিশ একা কাজ করবে না।’

তিনি জানান, নির্বাচনের দিন সারা দেশে প্রায় ছয় লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ অন্যান্য প্রতিরক্ষা বাহিনী পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড ও নৌবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে।

আইজিপি বলেন, ‘আমরা চাই একটি শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সে লক্ষ্যেই সব বাহিনী একযোগে কাজ করবে।’

এর আগে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড অডিটরিয়ামে রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি বাহারুল আলম। সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারি, মানবিক আচরণ এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম সিটি কলেজ বন্ধ ঘোষণা

ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান

জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিখোঁজের ৩দিন পর কক্সবাজার পাহাড় থেকে সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টেগ্গড আমাদের লক্ষ্য থাকবে-একজন মানুষও যেন প্রাণ না হারায়: আইজিপি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
পরবর্তী সংবাদ যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম সিটি কলেজ বন্ধ ঘোষণা
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২২, ২০২৬
ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
নিখোঁজের ৩দিন পর কক্সবাজার পাহাড় থেকে সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?