By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | সকাল ৮:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/১৭ at ৬:৩২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বহুনির্বাচনী (এমসিকিউ) এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম শহরের আরো দুটি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপকেন্দ্র দুটি হলো সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

চুয়েট সূত্রে জানা গেছে, পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২টি বিভাগে মোট আসন রয়েছে ৯৩১টি। এর বিপরীতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রথম ১৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এদের মধ্যে প্রায় ১২ হাজার ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাশাপাশি ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের জন্য ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষাও নেওয়া হয়।
পরীক্ষা শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঢাকার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী অপূর্ব হাসান চৌধুরী বলেন, ‘পরীক্ষাকেন্দ্র ও আসন খুঁজে পেতে স্বেচ্ছাসেবকরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। প্রশ্নপত্র মানসম্মত ছিল। গণিত ও ইংরেজি তুলনামূলক সহজ ছিল।

সব মিলিয়ে পরীক্ষা ভালো হয়েছে এবং চুয়েটের পরিবেশ উপভোগ্য।’
চুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, পরীক্ষার সার্বিক প্রস্তুতি ভালো ছিল এবং উল্লেখযোগ্য কোনো সমস্যা হয়নি। সব কেন্দ্র মিলিয়ে প্রায় ৮৭ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দ্রুততম সময়ের মধ্যে বাকি প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে কুয়েট, রুয়েট ও চুয়েট একত্রে প্রকৌশল গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা আয়োজন করলেও গত শিক্ষাবর্ষ থেকে চুয়েট এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও একক ব্যবস্থাপনাতেই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল ও মেধাতালিকা আগামী ৩১ জানুয়ারি (শনিবার) প্রকাশ করা হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে ঘের শ্রমিকের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ২

খালেদা জিয়া আলোর দ্যুতি ছড়িয়ে গেলেন, হলেন নীহারিকা—যে আলোয় আজ ঝলমল করছে বিএনপি

‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’

বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের

৪৫৯ অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী করলেন চসিক মেয়র ডা. শাহাদাত

টেগ্গড চুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চবি কেন্দ্রে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী সংবাদ শিক্ষার্থীরা ধার্মিক হলে ক্যাম্পাস সুন্দর হয়ে যাবে: চবি উপাচার্য
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে ঘের শ্রমিকের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
খালেদা জিয়া আলোর দ্যুতি ছড়িয়ে গেলেন, হলেন নীহারিকা—যে আলোয় আজ ঝলমল করছে বিএনপি
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ফেব্রুয়ারি ১৭, ২০২৬
‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?