মিরসরাই প্রতিনিধি: ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮জানুয়ারি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শারীরিক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট এস.এম ফরহাদ দেওয়ান। শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন।
এসময় আমন্ত্রিত অতিথি সার্জেন্ট ফরহাদ দেওয়ান শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা রোধে এবং সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য কিছু মৌলিক ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেন।
তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় সবসময় জেব্রা ক্রসিং ব্যবহার করা। রাস্তা পার হওয়ার আগে প্রথমে ডানে, তারপর বামে এবং পুনরায় ডানে তাকিয়ে নিশ্চিত হয়ে পার হতে হবে। রাস্তা পারাপারের সময় দৌড় না দিয়ে স্বাভাবিক গতিতে হেঁটে পার হতে হবে।
সমাবেশে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।


