বিএনপি’র চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে নির্বাচনী মহাসমাবেশে যোগদান উপলক্ষে কোতোয়ালী থানা বিএনপি’র উদ্যোগে ২৫ জানুয়ারি (রোববার) সকাল ১০টায় নগরীর চট্টগ্রাম রেল স্টেশন চত্বর হতে নগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হেলাল চৌধুরী’র নেতৃত্বে এক বণার্ঢ্য মিছিল পলোগাউন্ড ময়দানে সমাবেশে অংশগ্রহণ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক এফএম খালেদ, কোতোয়ালী থানা বিএনপি নেতা আলমগীর চৌধুরী, বক্সিরহাট ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক শমসের আলী, ফয়েজ উল্লাহ, মোঃ জসিম, মোঃ সেলিম, নগর যুবদলের সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী, আবদুল আজিম, কায়সার চৌধুরী, গোলাম রাব্বানী, আবদুর সাত্তার, মোঃ শাহাদাত হোসেন, মির্জা এনাম, বাবলু চৌধুরী, কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার স্বপন নাথ, লিকায়ত আলী প্রমুখ।
এসময় হেলাল চৌধুরী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ দেশ-বিদেশে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। দীর্ঘ ২০ বছর পর বীর চট্টলাবাসী দেশনায়ক তারেক রহমানের আগমনকে স্বাগত জানাতে স্বর্তঃফুর্তভাবে দলে দলে মিছিল সহকারে পলোগাউন্ড ময়দানে জনসভাকে জনসমুদ্রে পরিণত করেছেন। আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন ধানের শীষকে জয়যুক্ত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন।


