জাহেদ কায়সার: ২০ বছর পর চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন- “চট্টগ্রামবাসী অনারা কেন আছেন”।
২৫ জানুয়ারি (রোববার) দুপুর ১২টা ২০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান সমাবেশস্থলে ঢুকে মঞ্চে না উঠে প্রথমে নেতা–কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে তিনি মঞ্চে ওঠে বক্তব্যের শুরুতে তিনি বলেন চট্টগ্রামবাসী অনারা কেন আছেন। এসময় তিনি বলেন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি লক্ষকে সামনে রেখে অথাৎ একটি পরিবর্তনকে সামনে রেখে। এই সেই চট্টগ্রাম, এই সেই চট্টগ্রামের পূর্ণ্য ভূমি, যেখান থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা করেছেন, এই সেই চট্টগ্রামের পূর্ণ্য ভূমি যেখানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহিদ হয়েছেন, প্রিয় ভাই বোনেরা এই সেই চট্টগ্রামের পূণ্য ভূমিযেখানে বেগম খালেদাজিয়া দেশনেত্রী উপাধি পেয়েছেন, এই চট্টগ্রামের পূণ্য ভূমিরসাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে তিনি মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে আয়োজিত সমাবেশ এ সময়
মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে আসেন ২০০৫ সালের ৬ মে। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাঁকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলের প্রধান হিসেবে এবারই প্রথম চট্টগ্রামে এসেছেন তিনি। ২০০৫ সালে তাঁর ওই সফরে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চেয়ে আয়োজিত সভায় তিনি বক্তব্য দিয়েছিলেন। সে হিসাবে দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে বড় কোনো জনসমাবেশে তারেক রহমান যোগদেন।
এর আগে ২৪ জানুয়ারি (শনিবার) রাতে চট্টগ্রামে এসে পৌঁছান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর তিনি চট্টগ্রামে আসায় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।


