By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | বিকাল ৫:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রাম হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র: আমীর খসরু
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > চট্টগ্রাম হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র: আমীর খসরু
জনপথআমাদের চট্টগ্রামরাজনীতি

চট্টগ্রাম হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র: আমীর খসরু

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/২৬ at ৭:৪৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৬ জানুয়ারি) নগরে নির্বাচনি গণসংযোগকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু সকালে ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বন্দর নিমতলা খালপাড় থেকে প্রচারণা শুরু করেন। পরে তিনি পূর্ব ও পশ্চিম নিমতলা, সিডিএ ৯ নম্বর ব্রিজ, রোহিঙ্গাপাড়া, হিন্দুপাড়া, ৩ নম্বর ফকিরহাট, পশ্চিম গোসাইলডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি বিএনপির রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি।

আমীর খসরু বলেন, ‘চট্টগ্রাম বন্দর ও সমুদ্র অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য বন্দরে পরিণত হবে। এটি শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আমাদের আশপাশের সব দেশের সঙ্গে এখান থেকেই ব্যবসা-বাণিজ্য পরিচালিত হবে।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও একটি পূর্ণাঙ্গ ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রে রূপ নেবে। এই বিমানবন্দর শুধু বাংলাদেশের জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ব্যবসায়িক কার্যক্রমের অন্যতম কেন্দ্র হবে।

বিএনপির এ প্রার্থী জানান, চট্টগ্রাম বন্দর ঘিরে আধুনিক ওয়্যারহাউজ, কনটেইনার ডিপো, শিপিং সার্ভিস ও আন্তর্জাতিক মানের লজিস্টিক সুবিধা গড়ে তোলা হবে। বন্দর ও বিমানবন্দর-সংলগ্ন পুরো বেল্ট এলাকা একটি আন্তর্জাতিক লজিস্টিক্যাল হাবে পরিণত হবে, যেখান থেকে দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ পরিচালিত হবে।

তিনি বলেন, চট্টগ্রামই হবে দেশের ট্রেডিং পোস্ট ও ম্যানুফ্যাকচারিং সেন্টার। শিল্প-কারখানা, রপ্তানি-আমদানি, উৎপাদন ও বিতরণের কেন্দ্রবিন্দু হবে এই অঞ্চল। তাই আলাদা করে বাণিজ্যিক রাজধানী ঘোষণার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, এবারের নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মানুষের কাছে যেতে হবে। এখন আর চিৎকার বা শোডাউন করে রাজনীতি করার সময় নেই। মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শুনতে হবে এবং সমাধানের পথ দেখাতে হবে।

আমীর খসরু জোর দিয়ে বলেন, ‘বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের রাজনীতি করে। আমরা জনগণের কাছ থেকে ক্ষমতা নিয়ে জনগণের সেবাই করতে চাই। বিএনপি কখনো মিথ্যা প্রতিশ্রুতি বা ভুয়া প্রোপাগান্ডার রাজনীতি করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের ভোটাধিকারের পাহারাদার। স্বাধীনতার পর প্রতিবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পেছনে বিএনপির ভূমিকা রয়েছে। সঠিক সময়ে জনগণই তাদের রায় দেবে আর বিএনপি সেই রায়ের অপেক্ষায় রয়েছে।’

গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, বিএনপি নেতা মো. মুছা, মো. সবুর, জাহিদ হাসান, নুরুল আমিন, মো. হারুন, হুমায়ুন কবির সোহেল, আবু সাঈদ হারুন, মো. শাহজাহান, মো. নেজাম উদ্দিন প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার

জলাবদ্ধতা নিরসনে নালা-খাল পরিষ্কার ও মাটি উত্তোলন ‘ক্র্যাশ প্রোগ্রাম’

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সম্মেলন সফল করতে সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মানহানির মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

টেগ্গড চট্টগ্রাম হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র: আমীর খসরু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফ্রি ট্রেড জোন করা হবে আনোয়ারায়: আশিক চৌধুরী
পরবর্তী সংবাদ বছরের প্রথম ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নালা-খাল পরিষ্কার ও মাটি উত্তোলন ‘ক্র্যাশ প্রোগ্রাম’
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২১, ২০২৬
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সম্মেলন সফল করতে সভা অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?