শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের জন্য খননকৃত গভীর কূপে পড়ে মিসবাহ নামের চার বছর বয়সী শিশু নিখোঁজ রয়েছে।
২৮ জানুয়ারি (বুধবার) বিকাল ৫টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জয়নগর এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিখোঁজ শিশু মিসবাহ এলাকার মোহাম্মদ সাইফুল আলমের পুত্র। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।পরে ঘটনাস্থলে ছুটে যান রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা ও রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি বলেন, নিখোঁজ শিশুটির উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক প্রচেষ্টা চালিয়ে রাত ৯টার সময়ে শিশুটি উদ্বার করে। উদ্বার করার পর তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালের কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।


