By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:৫৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবিতে BNQF-এর সাথে সামঞ্জস্য রেখে একাডেমিক কারিকুলাম পরিমার্জন ও OBE বাস্তবায়নে বিশেষ কর্মশালা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবিতে BNQF-এর সাথে সামঞ্জস্য রেখে একাডেমিক কারিকুলাম পরিমার্জন ও OBE বাস্তবায়নে বিশেষ কর্মশালা
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবিতে BNQF-এর সাথে সামঞ্জস্য রেখে একাডেমিক কারিকুলাম পরিমার্জন ও OBE বাস্তবায়নে বিশেষ কর্মশালা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/২৯ at ৭:৪৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) নির্দেশনা মোতাবেক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে ‘অভিন্ন সেমিস্টার পদ্ধতি’ ও ‘আউটকাম-বেজড এডুকেশন’ (OBE) কারিকুলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর একটা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশেষ এক কর্মশালা চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) দপ্তরের উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। চবি একাডেমিক কাউন্সিলের ২৪৯তম সভা এবং ৫৬৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক এই আমূল পরিবর্তনসমূহ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচ্য বিষয় ছিল BNQF অনুযায়ী ক্রেডিট সংশোধন, অভিন্ন সেমিস্টার ক্যালেন্ডার প্রণয়ন এবং OBE ভিত্তিক আধুনিক কারিকুলাম ডিজাইন।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

উক্ত কর্মশালায় প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি বা পরিচালকসহ ‘প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট’ (PSA) কমিটির সদস্য এবং কারিকুলাম পরিমার্জনের সাথে নিবিড়ভাবে সংশ্লিষ্ট শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এক্ষেত্রে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউট থেকে মোট ৩ জন শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন ও প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।

কর্মশালায় বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার গুণগত মান পরিবর্তন ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে Bangladesh National Qualifications Framework (BNQF) এবং Outcome-Based Education (OBE) কারিকুলাম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ করে গড়ে তোলাই এই পরিবর্তনের মূল লক্ষ্য। প্রথাগত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে এখন থেকে ফলাফল-নির্ভর বা ‘আউটকাম বেজড এডুকেশন’ (OBE) মডেল অনুসরণ করা হবে। এই পদ্ধতিতে একজন শিক্ষার্থী কোর্স শেষে নির্দিষ্ট কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করবে, তা আগেই নির্ধারণ করা থাকবে। এর ফলে শিক্ষার্থীরা কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বরং কর্মক্ষেত্রে প্রয়োগযোগ্য বাস্তবমুখী শিক্ষা লাভের সুযোগ পাবে। এই লক্ষ্য অর্জনে প্রতিটি বিভাগের পাঠ্যক্রম বা রোডম্যাপ নতুন করে সাজানো হচ্ছে।

BNQF-এর বিভিন্ন স্তরের বিবরণ এবং মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত হবে। এর ফলে চবি শিক্ষার্থীরা দেশের বাইরে উচ্চশিক্ষা বা চাকুরির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। এই নতুন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ‘ক্রেডিট ট্রান্সফার’ এবং ‘আজীবন শিক্ষা’ (Lifelong Learning) পদ্ধতি। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্জিত ক্রেডিট স্থানান্তরের সুযোগ পাবেন। এছাড়া শিক্ষাজীবনে কোনো বিরতি থাকলেও পূর্বের অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতার স্বীকৃতি বজায় থাকবে, যা মডুলারাইজড শিক্ষা পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। প্রথাগত পরীক্ষার পাশাপাশি সৃজনশীল মূল্যায়ন ও দক্ষতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের এই সংস্কার কার্যক্রম সফল হলে তা দেশের উচ্চশিক্ষা খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, নতুন কারিকুলাম কঠিন মনে হলেও এটা আসলে সহজ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবেন। পড়াশোনার চাপে ব্যস্ত থাকলে শিক্ষার্থীদের অন্য দিকে সময় নষ্ট করার সুযোগ থাকবে না। উপাচার্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে এবং আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতকরণে এই কর্মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ২০২৫-২০২৬ সেশনের নতুন একাডেমিক কাঠামো ও অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যমাত্রা পূরণে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রতিটি বিভাগকে তাদের অনুষদের সঙ্গে পরামর্শ করে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, নতুন কারিকুলাম বিদ্যমান কারিকুলামের চেয়ে সহজ। পরীক্ষা পদ্ধতি, মূল্যয়ন ও ফলাফল প্রকাশ সহজে করা যাবে। প্রথমত একটু খাপ খাওয়াতে কষ্ট হলেও এটি ঠিক হয়ে যাবে। অনুষদভিত্তিক নিজেদের সিলেবাস প্রণয়নসহ বাকি পরিকল্পনাগুলো করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগ, ইনস্টিটিউটসমূহের সভাপতি, পরিচালকবৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!

বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ

টেগ্গড চবিতে BNQF-এর সাথে সামঞ্জস্য রেখে একাডেমিক কারিকুলাম পরিমার্জন ও OBE বাস্তবায়নে বিশেষ কর্মশালা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর দিলেন গভর্নর
পরবর্তী সংবাদ চবি শহীদ ফরহাদ হোসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?