মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হামিদা আবেদিন পলি, মো. সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. নুরের নবী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাজেদা হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোনায়েম চৌধুরী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন লিটু চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন, নুর উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


