By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | সকাল ৯:১৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা
জনপথজাতীয়বাংলাদেশলিড

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/৩১ at ১২:২৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

আমাদের দেশে অনেকেই যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু দেশে সঠিকভাবে যাকাত আদায় করা হলে যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নেওয়ার প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম যাকাত ফেয়ারে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, যাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার ক্ষেত্রে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর অবদান অনেক। ইসলামে এক হাজার বছর ধরে যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো। ব্রিটিশ এবং মুঘল আমলে এসে সেটা ব্যক্তি পর্যায়ে পরিণত হয়। এতে যাকাতের গুরুত্ব অনেক কমে যায়।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে যৌনকর্মকে পেশা হিসেবে নেওয়া একটি দুঃখজনক বিষয়। যাকাত যদি সঠিকভাবে আদায় করা হতো তাহলে এই পেশা তাঁদের বেছে নিতে হতো না বা এ ধরনের সমস্যাও হতো না।

তিনি বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা যাকাত দেয় না তাদের ঈমান নেই। আমাদের দেশে অনেক ধনী সঠিকভাবে যাকাত দেন না। যাকাত কোনো ধরনের দান-দক্ষিণা নয় বরং এটা গরিবের হক। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে উপেক্ষিত হচ্ছে। সুতরাং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আজকের পৃথিবীতে আমরা গভীর এক দার্শনিক সংকটে পড়েছি। এই সংকট বিশ্বব্যাপী। এর তিনটি দিক আছে। প্রথমত- আমরা কোথায় যেতে চাই। এটা নিয়ে চিন্তার আরও প্রয়োজন রয়ে গেছে। দ্বিতীয়ত- গন্তব্যে যাওয়ার পথ নিয়েও সংকট রয়ে গেছে। এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। এই পথটা সঠিক না হলে সবকিছুই বৃথা যায়। তৃতীয় দার্শনিক সংকটের আরেকটা বিষয় হচ্ছে ইনস্ট্রুমেন্ট। জাতিসংঘও এই গন্তব্য নিয়ে গভীর সংকটে আছে।

জিল্লুর রহমান বলেন, সিজেডএম (সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট) যে উদ্যোগ নিয়েছে এটার একটা বৈশ্বিক গুরুত্ব আছে। যাকাতের যে বিষয়টো আজ সামনে এসেছে এটার একটি আর্থিক দিক আছে। অবশ্যই এটা আরও সঠিকভাবে দেওয়া দরকার। আমার কাছে যাকাত একই সঙ্গে আর্থিক দায়িত্বের সঙ্গে নৈতিক দায়িত্ব হিসেবেও গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে- যাকাত দিয়েই আমার দায়িত্ব শেষ নয়। কারণ এই অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে সেটা তদারকি করাও প্রয়োজন।

তিনি বলেন, সুতরাং যাকাত দেওয়ার শুরু থেকে অর্থ ব্যবহারের সবকিছুই দায়িত্বের সঙ্গে দেখা উচিত।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এসএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের স্বাচ্ছন্দ্যে মানবিক উদ্যোগ

চবিতে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় তারা’ বৃত্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাহাড়তলী বস্তিতে আগুন, পুড়ল ৫টি বসতঘর

প্রথম দিনে চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

কক্সবাজারে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে আটক ১৪

টেগ্গড সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইসরাইলি দূতকে বহিষ্কার করল দক্ষিণ আফ্রিকা
পরবর্তী সংবাদ ‘নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এসএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের স্বাচ্ছন্দ্যে মানবিক উদ্যোগ
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
চবিতে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় তারা’ বৃত্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
পাহাড়তলী বস্তিতে আগুন, পুড়ল ৫টি বসতঘর
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২১, ২০২৬
প্রথম দিনে চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩
জনপথ আমাদের চট্টগ্রাম শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?