By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | ভোর ৫:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে : গোলাম পরওয়ার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে : গোলাম পরওয়ার
জনপথজাতীয়রাজনীতিলিড ২

৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে : গোলাম পরওয়ার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/৩১ at ৬:৪০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশ স্বাধীনের পর ৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে। এবার শান্ত হও এবং দাঁড়িপাল্লাকে দেশ চালানোর সুযোগ দাও। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট দেবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেবেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি বলেন, এক নেতা বলেছেন- জামায়াতের নারীরা যদি ভোট চাইতে যায়, তাদের কাপড় খুলে নেওয়া হবে। ভোটের আগে যদি তোমরা মায়ের কাপড় খুলতে পারো, তাহলে ভোটের পরে পুরো বাংলাদেশের কাপড় খুলে নেবে। তাহলে আমাদেরকে মা-বোনদের ইজ্জত রক্ষার্থে এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করবো দাঁড়িপাল্লাকে বিজয়ী করে।

তিনি বলেন, এত মানুষের রক্ত, জুলাই আন্দোলনে শহীদ, আহত ও মানুষে স্বপ্ন ভুলুন্ঠিত হতে দেওয়া যাবে না। গ্রামে গ্রামে এখন দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। সেই জোয়ার দেখে আমাদের বন্ধুদের মাথা এলোমেলো হয়ে গেছে। কোনো এলোমেলোতে কাজ হবে না। তারা এখন আবার না ভোটের কথা বলে বেড়ায়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনারা জানেন ঘুরে ফিরে তিনটি দল দেশ চালিয়ে পরীক্ষিত। পরীক্ষিত মানে হচ্ছে নৈতিকতা, সততা, আদর্শ, আখলাক, দেশপ্রেম, মমত্ববোধ, মানবতা এবং মানুষত্বের সকল পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। এখানে অনেক দলের লোক আছেন, আমার বক্তব্য শুনছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তাদের দলের নেতারা কি বলতে পারবে তাদের শাসন আমলে দুর্নীতি করেননি। তারা এদেশে ভিন্ন মতের লোকদের দমন নিপীড়ন করেছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন। পাশাপাশি এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। কিন্তু তারা মানুষকে যে ওয়াদা দিয়েছে তা রাখতে পারেনি। তারা দেশটাকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পয়িন বানিয়েছে। যার ফলে বিশ্বের দরবারে আমরা লজ্জিত ছিলাম।

তিনি বলেন, সাধারণ মানুষ বলছে আমরা ৫৪ বছরের শাসন দেখেছি। এখন পরিবর্তন চাই। কেমন পরিবর্তন চাই, যারা বিগত বছরগুলোতে যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে তাদেরক আবার আনব। না, আমরা এবার ন্যায় ও ইনসাফের সরকার প্রতিষ্ঠা করবো। যেখানে দেশের প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের দিন আপনাদের কাজ হচ্ছে ভোটকেন্দ্র পাহারা দেওয়া। এক কেন্দ্রের জন্য কমপক্ষে ২০০ লোক উপস্থিত থাকবেন। আমরা নির্বাচন কমিশনকে বলেছি কেন্দ্রে সিসি ক্যামেরা, পুলিশকে বডি ক্যামেরা এবং সেনাবাহিনী দেওয়ার জন্য। এসব কিছুই থাকবে। কেন্দ্র দখল, ব্যালেট বক্স ছিনতাই এগুলো করতে দেওয়া হবে না। সন্ত্রাসী কেন্দ্রের সামনে আসলে তাদের ছবি ও ভিডি সংরক্ষণ হবে। তাদেরকে ধরে এনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন চাঁদপুর-৩ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহজাহানা মিয়া, চাঁদপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, কুমিল্লা অঞ্চলের নির্বাচনী টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চাঁদপুর শহর জামায়াত আয়োজিত জনসভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী ও সেক্রেটারি মো. জোবায়ের হোসেন খান।

এর আগে সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও বিকেলে চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে চাঁদপুর ত্যাগ করেন তিনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম সিটি কলেজ বন্ধ ঘোষণা

ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান

জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিখোঁজের ৩দিন পর কক্সবাজার পাহাড় থেকে সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টেগ্গড ৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে : গোলাম পরওয়ার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
পরবর্তী সংবাদ আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিপদে পড়বে বিএনপি: আসিফ মাহমুদ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম সিটি কলেজ বন্ধ ঘোষণা
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২২, ২০২৬
ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
নিখোঁজের ৩দিন পর কক্সবাজার পাহাড় থেকে সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?