By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ উখিয়া-টেকনাফের মানুষের জন্য আমার জীবন বিলিয়ে দেব: অধ্যক্ষ আনোয়ারী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > উখিয়া-টেকনাফের মানুষের জন্য আমার জীবন বিলিয়ে দেব: অধ্যক্ষ আনোয়ারী
কক্সবাজারজনপথজেলা উপজেলারাজনীতিশহর থেকে দূরে

উখিয়া-টেকনাফের মানুষের জন্য আমার জীবন বিলিয়ে দেব: অধ্যক্ষ আনোয়ারী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০৯ at ৫:৫৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

‎উখিয়া-টেকনাফ আসনে জামায়াত জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী আল্লাহর আইন প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে বলেন-অতীতে উখিয়া-টেকনাফে যারা ক্ষমতায় এসেছে সবাই দূর্নীতি করেছে। কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা ক্ষমতায় গেলে সীমান্ত জনপদের এই আসনে হবে না কোন অনিয়ম-দূর্নীতি আর ব্যবসায়ীক সিন্ডিকেট। ন্যায় বিচার ও মানুষের উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ২টায় টেকনাফের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।

‎মাওলানা নুর আহমদ আনোয়ারী আরো বলেন, “আমি নির্বাচিত হলে সর্বপ্রথম টেকনাফের স্থলবন্দর, শাহপরীরদ্বীপের করিডোর, টেকনাফ পৌরসভাকে আধুনিকায়ন, টেকনাফে স্থায়ী স্টেডিয়াম নির্মাণ, নাফ নদী, টেকনাফ কলেজে অনার্স কোর্স চালু, পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ, টেকনাফে মহিলা কলেজ স্থাপন, দমদমিয়া-সেন্টমার্টিন ঘাট চালু, খাস জমিতে অবৈধভাবে বসবাসকারীদের সরকারীকরণ করা হবে, টেকনাফে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন, ট্যুরিজম পার্ক চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া মিথ্যা মামলা থেকে হয়রানি, মাদক ও অপহরণ বন্ধে পদক্ষেপ নেব। এক বছরের মধ্যেই উখিয়া-টেকনাফের সার্বিক চিত্র বদলে যাবে।” তিনি আরও বলেন, “আমি জনপ্রতিনিধি নয়, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই।”

‎তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি আপনাদেরই সন্তান। জন্ম থেকেই আপনাদের সাথে এই এলাকাতেই আছি। ২২ বছর ধরে হোয়াইক্যং ইউনিয়ন তথা আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। মাদ্রাসায় শিক্ষকতা ও অধ্যক্ষের দায়িত্ব পালন করে এই জনপদে শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছি। অতীতের মতো ভবিষ্যতেও উখিয়া-টেকনাফের মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

‎তিনি বলেন, রাজনীতিকে আমি ক্ষমতা মনে করি না। বরং জনগণের সেবা করার একটি মাধ্যম হিসেবেই মনে করি। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে উখিয়া ও টেকনাফের প্রত্যেক এলাকাকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করতে কাজ করে যাব। উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করছি।

‎প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, উখিয়া-টেকনাফ সিন্ডিকেটমুক্ত হবে ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে। এবার সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হয়ে অপশাসকদের বিতাড়িত করার জন্য। তাহলে নতুন নেতৃত্বে উন্নয়ন আর সু-শাসন প্রতিষ্ঠিত হবে সীমান্ত শহরের এই আসনে।

‎১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে সর্বশেষ নির্বাচনী জনসভায় হাজার হাজার জনতার ঢল নামে।

‎এসময় মিছিলজুড়ে ছিল অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগানে মুখরিত হলে এক জনসমুদ্রে রূপান্তরিত হয় পুরো টেকনাফ শহর। মিছিল পরবর্তী নির্বাচনী জনসভায় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা রফিকুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সরওয়ার কামাল সিকদার ও টেকনাফ পৌর জামায়াতের সভাপতি রবিউল আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, (অনলাইনে) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ছিবগাতুল্লাহ ছিবগা, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, শাহপুরী গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান ইয়াহিয়া, জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, টেকনাফ পৌরসভার সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র মোহাম্মদ ইসমাঈল।

‎বক্তব্য রাখেন, এডভোকেট ছৈয়দুল ইসলাম সাঈদ, ব্যাংকার মোহাম্মদ আলী, এডভোকেট রশিদ আহমদ, এডভোকেট দিদারুল মোস্তফা, চট্টগ্রামের ছাত্র সমন্বয়ক সাদিক আরমান, ছাত্রশক্তি কক্সবাজার জেলার মূখ্য সমন্বয়ক আসফিক রহমান, উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিসান, টেকনাফ উপজেলা শিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ তারেক, অধ্যাপক নুরুল আমিন, টেকনাফ সদরের সাবেক মেম্বার মোহাম্মদ শহিদুল ইসলাম, টেকনাফ উপজেলা শিবিরের সাবেক সভাপতি সাংবাদিক মো: ছিদ্দিকুর রহমান, এডভোকেট আব্দুল আমিন, মাওলানা আজিজুল হক, এনসিপির কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী মাওলানা সিরাজুল মোস্তফা, টেকনাফ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ফোরকান আহমদ, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, আবু আব্দুল্লাহ আল হোসাইন, মনপু চাকমা, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম নূরী, এনসিপি কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সহস়ভাপতি মাওলানা হাফেজ নুরুল্লাহ, এবি পার্টির কেন্দ্রীয় শরনার্থী বিষয়ক সম্পাদক সাংবাদিক শামসুল হক শারেক।

উপস্থিত ছিলেন, কক্সবাজারের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া, জুনাইদ হোসাইন।

‎জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ জনসমুদ্রে পরিনত হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

রাঙ্গামাটিতে সন্ধ্যা ৭টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশ

পটিয়ায় মহাসড়কে দুই নৈশকোচের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২৫

ডাকসুর নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল

টেগ্গড উখিয়া-টেকনাফের মানুষের জন্য আমার জীবন বিলিয়ে দেব: অধ্যক্ষ আনোয়ারী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণায় ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
পরবর্তী সংবাদ আইএলওর কান্ট্রি ডিরেক্টরের স‌ঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ এপ্রিল ২৪, ২০২৬
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় শহর থেকে দূরে স্বাস্থ‍্য এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক অঙ্গনে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী হকি দল
খেলা ভালো খবর সম্পূর্ণা এপ্রিল ২৪, ২০২৬
রাঙ্গামাটিতে সন্ধ্যা ৭টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?