By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বসন্তকাল | সকাল ৯:৫৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজান উত্তর গুজরাস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাউজান উত্তর গুজরাস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব
জনপথজেলা উপজেলাধর্ম ও জীবনশহর থেকে দূরে

রাউজান উত্তর গুজরাস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/১৬ at ৪:০৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজান: রাউজান উত্তর গুজরাস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও শ্রীশ্রী জ্বালামুখী মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই মহোৎসব এক মিলনমেলায় পরিণত হয়। উৎসব উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মহোৎসবে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান,অধিবাস কীর্তন,পবিত্র গঙ্গাপূজা, নগরকীর্তন, অন্নপ্রসাদ বিতরণ এবং অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী শুভ তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত ছিল।মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূজার পুরোহিত্য করেন পণ্ডিত বিপ্লব পারিয়াল,পণ্ডিত জয় চক্রবর্তী,দোলন চক্রবর্তী ও স্বপন চক্রবর্তী।

১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত শুভ গন্ধাধিবাসের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত বর্ণাঢ্য ও ধর্মীয় আবেগঘন।অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনের সূচনালগ্নে পৌরোহিত্য ও অধিবাস কীর্তন পরিবেশন করেন চুনতী লোহাগাড়ার সন্তান বৈষ্ণব প্রবর ধনঞ্জয় গোস্বামী। তাঁর মনোমুগ্ধকর কণ্ঠে উচ্চারিত কৃষ্ণকথা ও হরিনাম সংকীর্তন ভক্তদের হৃদয়কে ভক্তি, প্রেম ও আধ্যাত্মিক আনন্দে সুশোভিত করে তোলে। এদিন মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। ভক্তদের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। ১৪ ফেব্রুয়ারি শনিবার অহোরাত্রি নামসুধা বিতরণ করেন- গোপালগঞ্জের কৈবল্যনাথ সম্প্রদায়, সিলেটের জয় মহাপ্রভু সম্প্রদায়, নেত্রকোনার বাবা লোকনাথ সম্প্রদায় এবং চট্টগ্রামের মহানাম সম্প্রদায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা সাবেক মেম্বার বাবুল সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক সাতকড়ি সেন, অজিত সেন, বাদল সেন, দিলীপ সেন, সপু দাশ, হারাধন মহাজন ও শিবু প্রসাদ বিশ্বাস। এছাড়া উৎসব কমিটির সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন, চন্দন কুমার চক্রবর্তী, রাজন সেন, পল্টু বিশ্বাস, পংকজ সেন, রুপন পালিত, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি যীশু সেন, প্রকৌশলী সুমন সেন, মিটন বিশ্বাস, লিটন চক্রবর্তী, সঞ্জয় সেন, জিতুল চক্রবর্তী, উজ্জ্বল দত্ত বাসু,রাউজান বিএনপির স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাপস সেন, রাজীব দে, চম্পক চক্রবর্তী (রিটু), রনি দেওয়ানজি, রাজু দাশ, অভি চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী ও জুয়েল চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, কৃষ্ণ ও রামের নামস্মরণ মানুষের মনে ভক্তি, প্রেম ও আত্মিক শান্তি জাগ্রত করে। নামসংকীর্তনের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর হয় এবং মন, বাক্য ও কর্ম শুদ্ধ হয়। ধর্মগ্রন্থে উল্লেখ আছে—কলিযুগে যজ্ঞ, তপস্যা বা কঠিন সাধনার চেয়ে নামযজ্ঞই সর্বোত্তম। সমবেত কীর্তনের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়।

তারা আরও বলেন, কলিযুগে মুক্তির সহজ পথ হিসেবে মহানাম সংকীর্তনের গুরুত্ব অপরিসীম। নিয়মিত নামকীর্তন মানসিক শান্তি এনে দেয় এবং আধ্যাত্মিক আনন্দে জীবনকে পরিপূর্ণ করে।সর্বোপরি, অষ্টপ্রহরব্যাপী এই মহোৎসব ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘ডিবি পরিচয়ে’ প্রবাসীর সর্বস্ব ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত দুজন আটক

ঈদগাঁওয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান

আলোকিত জীবন ও ইসলামিক জ্ঞান

উত্তর পাঠানটুলীতে মাসব্যাপী বিনামূ্ল্যে চলছে ইফতার বিতরণ

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

টেগ্গড রাউজান উত্তর গুজরাস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আরাকান আর্মির হাতে আটক ৭০ বাংলাদেশি জেলে দেশে ফিরছেন
পরবর্তী সংবাদ মালয়েশিয়া পাচার: টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ উদ্ধার ১৫
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সড়কে ‘চাঁদা জাতীয়করণ’ হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের
রাজনীতি ফেব্রুয়ারি ২০, ২০২৬
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
জাতীয় ফেব্রুয়ারি ২০, ২০২৬
একুশের চেতনার বিপরীত শাসনধারা রুখে দেওয়ার আহ্বান
রাজনীতি ফেব্রুয়ারি ২০, ২০২৬
বিএনপি-আ.লীগ-জামায়াত যেই হোক, দোষী হলে রেহাই নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ ফেব্রুয়ারি ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?