By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বসন্তকাল | সকাল ৬:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিদেশ যাচ্ছেন গভর্নর আহসান মনসুর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অর্থ-বাণিজ্য > বিদেশ যাচ্ছেন গভর্নর আহসান মনসুর
অর্থ-বাণিজ্য

বিদেশ যাচ্ছেন গভর্নর আহসান মনসুর

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/১৮ at ৪:৩৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের মাস খানেকের জন্য বিদেশে যাওয়ার একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে তখন জানানো হয়, গভর্নরের বিদেশ যাওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

তবে এবার জানা গেলো, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চ পর্যায়ের একটি সম্মেলনে (এশিয়া ইন ২০৫০) যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন গভর্নর। আগামী ৪-৬ মার্চ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান বাংলানিউজকে বলেন, ‘আইএমএফ’র একটি সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডে যাচ্ছেন গভর্নর। তার সফর সঙ্গী হিসেবে সেখানে যাচ্ছেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বুধবার (১৮ ফ্রেব্রুয়ারি) তার বিদেশ যাওয়ার চূড়ান্ত অনুমোদন মেলে।’

হাবিবুর রহমান গত বছর একাধিকবার বিদেশ ভ্রমণে বাধার মুখে পড়েন।

গত বছরের ৩১ আগস্ট হাবিবুর রহমানের নামিবিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ১১ জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে ১০ জন সফরে যেতে পারলেও হাবিবুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ ফ্লাইটে উঠতে দেননি।
জানা গেছে, ওই সময় অর্থমন্ত্রণালয় দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কয়েকজন এবং সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংকের এমডি ও পরিচালকদের বিষয়ে অনুসন্ধান চালাতে দুদককে চিঠি দেয়।

ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো ওই তালিকায় হাবিবুর রহমানের নাম থাকায় তিনি তখন বিদেশ যেতে পারেননি। নভেম্বরে সরকারি আদেশ (জিও) না থাকায় আরেকটি সফরে যোগ দিতে পারেননি হাবিবুর।
ড. হাবিবুর রহমান ডেপুটি গভর্নর হিসেবে আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের এক দল কর্মীর মবের মুখে পড়ে দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টা পদত্যাগে বাধ্য হন। তবে হাবিবুর রহমান ও নূরুন নাহার পদে বহাল থাকেন।

এ দিকে গত মঙ্গলবার দেশে নতুন সরকার গঠিত হয়। বুধবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম অফিস করেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ইতোমধ্যে দেশ ছেড়েছেন। গভর্নর পদেও নতুন মুখ আসবে এমন আলোচনা চলছে কেন্দ্রীয় ব্যাংকেও।

এর মধ্যেও নিয়মিত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন গভর্নর আহসান এইচ মনসুর। এশিয়া যখন জনসংখ্যাগত চাপ ও কাঠামোগত পরিবর্তনের মুখোমুখি, তখন আইএমএফ’র এই সম্মেলনে অংশ নিয়ে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং আঞ্চলিক একীকরণ জোরদারের কৌশল নিয়ে আলোচনা করবেন তিনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মূল্যস্ফীতি রোধ, রাজস্ব ও বিনিয়োগ বাড়ানোই সরকারের বড় চ্যালেঞ্জ

চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে : অর্থমন্ত্রী খসরু

রোজার প্রথম শুক্রবারে চড়া মাছ-মাংসের বাজার

ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার

রমজানের আগেই চট্টগ্রামের বাজারে লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

টেগ্গড বিদেশ যাচ্ছেন গভর্নর আহসান মনসুর

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর চলাচলে জনদুর্ভোগ এড়াতে আইজিপিকে কড়া নির্দেশ
পরবর্তী সংবাদ শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সড়কে ‘চাঁদা জাতীয়করণ’ হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের
রাজনীতি ফেব্রুয়ারি ২০, ২০২৬
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
জাতীয় ফেব্রুয়ারি ২০, ২০২৬
একুশের চেতনার বিপরীত শাসনধারা রুখে দেওয়ার আহ্বান
রাজনীতি ফেব্রুয়ারি ২০, ২০২৬
বিএনপি-আ.লীগ-জামায়াত যেই হোক, দোষী হলে রেহাই নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ ফেব্রুয়ারি ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?