By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বসন্তকাল | সকাল ৬:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার
জাতীয়

প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/২০ at ৯:৫২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার প্রথম প্রহর থেকেই ফুল হাতে মানুষের ঢল নামবে শহীদ মিনার প্রাঙ্গণে। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদরা সিক্ত হবেন মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়।
রাত ১২টা ১মিনিটে রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। একুশে ফেব্রুয়ারি সারাদিন চলবে শ্রদ্ধা নিবেদন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনার ঘিরে কয়েকদিন ধরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের চারুকলা অনুষদের চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী রং-তুলির ছোঁয়ায় বেদি ও প্রাঙ্গণ সাজিয়ে তুলেছেন।

মূল বেদি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি চারপাশে আঁকা হয়েছে আলপনা। দেয়ালে লেখা হয়েছে বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক গ্রাফিতি। পুরো এলাকায় তৈরি হয়েছে এক কর্মমুখর পরিবেশ।

চারুকলা অনুষদের শিক্ষক মো. রিয়াজুল ইসলাম সোহেল বলেন, কাজ চলমান।

আমাদের প্রায় তিনশ শিক্ষক ও শিক্ষার্থী কয়েকদিন যাবৎ কঠোর পরিশ্রম করে কাজ গুছিয়ে এনেছেন। আমরা ইতোমধ্যে শহীদ মিনারে প্রবেশের দুই গেটের জন্য দুটি তোরণ তৈরির কাজ সম্পন্ন করেছি। আশা করছি, রাত ১২টার আগে শহীদ মিনারের আশপাশের রাস্তার আলপনা আঁকা শেষ করে কাজ সমাপ্ত করতে পারবো। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বহুমাত্রিক ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে ইনার ও আউটার পেরিমিটার।
সকাল থেকেই শহীদ মিনারের পুরো প্রাঙ্গণ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিটি কোণায় সেনাবাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।
দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে।

এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর ঢাবি এলাকায় সর্বসাধারণের প্রবেশে কিছু বিধিনিষেধ থাকবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও জানান, এলাকায় কয়েকটি সেক্টরে ভাগ করে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ মোতায়েন থাকবে। বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা এবার খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করছি, রাজধানীবাসী সুশৃঙ্খল ও নিরাপত্তার সঙ্গে এই শহীদ দিবস পালন করতে পারবেন। নাউ উই আর রেডি টু গো।

রমজান মাস চলায় জনসমাগম কিছুটা কম হতে পারে বলে সাধারণ মানুষের মধ্যে ধারণা থাকলেও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের আবেগ ও অংশগ্রহণে কোনো ঘাটতি হবে না বলেই প্রত্যাশা করছেন অমর একুশের আয়োজক কমিটির সদস্যরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও প্রটোকল অফিসার-২ নিয়োগ

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আহ্বান ডিএমপি কমিশনারের

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কঠোর নিরাপত্তা, সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি

বাসসের ঘটনাটি দুঃখজনক : তথ্যমন্ত্রী

টেগ্গড প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও প্রটোকল অফিসার-২ নিয়োগ
পরবর্তী সংবাদ জামায়াতের নতুন কমিটি: সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, রয়েছেন ৪ নায়েবে আমির
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সড়কে ‘চাঁদা জাতীয়করণ’ হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের
রাজনীতি ফেব্রুয়ারি ২০, ২০২৬
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
জাতীয় ফেব্রুয়ারি ২০, ২০২৬
একুশের চেতনার বিপরীত শাসনধারা রুখে দেওয়ার আহ্বান
রাজনীতি ফেব্রুয়ারি ২০, ২০২৬
বিএনপি-আ.লীগ-জামায়াত যেই হোক, দোষী হলে রেহাই নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ ফেব্রুয়ারি ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?