By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বসন্তকাল | রাত ৪:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজারে ফিলিং স্টেশনে দগ্ধ ৭ জন চমেক হাসপাতালে ভর্তি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > কক্সবাজারে ফিলিং স্টেশনে দগ্ধ ৭ জন চমেক হাসপাতালে ভর্তি
আমাদের চট্টগ্রামকক্সবাজারজনপথশহর থেকে দূরে

কক্সবাজারে ফিলিং স্টেশনে দগ্ধ ৭ জন চমেক হাসপাতালে ভর্তি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/২৬ at ১১:০৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

পর্যটন নগরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত কক্সবাজার ফিলিং স্টেশনে দু’দফা ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১৭ জনের মধ্যে আশঙ্কাজনক ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত ভোর রাত পৌনে ৩টার দিকে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি জানান, কক্সবাজার থেকে দগ্ধ অবস্থায় ৭ জনকে আনার পর তাদের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

এই দগ্ধরা হলেন-আবু তাহের (৪০), সিরাজ (২৫), আব্দুর রহিম (৩৯), সাকিব (২২), মোতাহের (৪৫), আবুল কাওসার (২৭) ও মোতাহের (৪৫)। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রাশেদ উল করিম জানান, কক্সবাজার থেকে নিয়ে আসা হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন পুরুষ রোগীর সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের শরীর প্রায় ৯০ শতাংশ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে তিন জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, ৫০ শতাংশ ও ৯০ শতাংশ দগ্ধ দুই রোগীকে ইতোমধ্যে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অন্য রোগীদের অবস্থাও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে তাদেরও আইসিইউ সাপোর্ট দেওয়া হবে।

জানা গেছে, বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে কলাতলীর এন আলম এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৭ জন দগ্ধ হন। আহত হন আরও তিন জন। আগুনে ফিলিং স্টেশনের পাশের একটি গ্যারেজে থাকা প্রায় ২০ থেকে ২৫টি পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) এবং ১০টি ঘর-বাড়ি পুড়ে যায়।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফিলিং স্টেশনের ১৪ হাজার লিটার ধারণক্ষমতার একটি গ্যাসের ট্যাংকের লিকেজ থেকে জমে থাকা দাহ্য গ্যাসে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। প্রথম দফার লিকেজ নিয়ন্ত্রণের পর হঠাৎ দ্বিতীয় বিস্ফোরণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার পর কলাতলী বাস টার্মিনাল ও শহরের বাইপাস সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিকল্প সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। মাইকিং করে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৫ ফেব্রুয়ার) রাত ৮টার দিকে গ্যাস লিকেজ থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে রাত ৯টার দিকে দ্বিতীয় দফায় শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে লিকেজ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে ধারণা করা হলেও অল্প সময়ের মধ্যেই জমে থাকা দাহ্য গ্যাসে আগুন ধরে যায়।

রাত ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের কাচ ভেঙে যায়। আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীসহ অন্তত ১৭ জন দগ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। বিস্ফোরণের আগুনে গ্যাস পাম্বটি প্রায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে এটিকে ভূমিকম্পের মতো অনুভব করেছেন বলে জানান।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হবে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় পর্যটননগরী কক্সবাজারজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে মসজিদের তথ্য সংগ্রহে সক্রিয় উলামা দল

ঈদগাঁওয়ে যুব নেতা নুরুল হুদা নকশার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন, পুলিশ-ফায়ার সার্ভিসের কর্মকর্তারা

সেন্টমার্টিনে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-খাদ্যদ্রব্যসহ আটক ১৯

বান্দরবান সেনা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী পেল ৫শ’ পরিবার

টেগ্গড কক্সবাজারে ফিলিং স্টেশনে দগ্ধ ৭ জন চমেক হাসপাতালে ভর্তি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল
পরবর্তী সংবাদ ‘সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে মসজিদের তথ্য সংগ্রহে সক্রিয় উলামা দল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ঈদগাঁওয়ে যুব নেতা নুরুল হুদা নকশার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ২৭, ২০২৬
গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন, পুলিশ-ফায়ার সার্ভিসের কর্মকর্তারা
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ২৭, ২০২৬
সেন্টমার্টিনে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-খাদ্যদ্রব্যসহ আটক ১৯
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?