By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বসন্তকাল | রাত ৩:৪৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজারে মানবপাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কক্সবাজারে মানবপাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা
কক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

কক্সবাজারে মানবপাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/২৭ at ২:৪১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

কক্সবাজারে মানবপাচার ও বাল্যবিবাহের শিকার ব্যক্তিদের জন্য সমন্বিত সেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অলাভজনক সামাজিক উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার জেলা সদরে অরুণোদয় স্কুল কনফারেন্স কক্ষে ‘জেলা রেফারেন্স ডিরেক্টরি প্রণয়ন’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইপসার উপপরিচালক ও আঞ্চলিক প্রধান মো: শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ইপসার ফোকাল পারসন মোহাম্মদ হারুন। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সহকারী ক‌মিশনার ও এক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট মো: কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বড়ুয়া, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: মোয়াজ্জেম হোসাইন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ, ভুক্তভোগী প‌রিবারের সদস‌্যদের কর্ম সহায়তার ব‌্যবস্থা করা পরব‌র্তী প্রক‌ল্প উপপরিচালক জেসমিন আক্তার, কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জাহানারা ইসলাম এবং ব্র‍্যাক রেগুলেটরি এপয়ারস ইউনিটের বিভাগীয় ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম মজুমদার।

কর্মশালার শুরুতে ইপসার পরিচিতিমূলক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইপসার সহকারী পরিচালক যীশু বড়ুয়া। সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও দীর্ঘদিনের মানবিক উদ্যোগসমূহ তুলে ধরেন তিনি।

এরপর USDOS Fight Slavery and Trafficking-In-Persons (FSTIP) প্রোগ্রামের আওতায় প্রকল্পের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক হোসেন আরা রেখা।

তিনি জানান, প্রকল্পের মাধ্যমে মানব পাচার ও বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা নারী, শিশু ও কিশোরীদের সনাক্তকরণ, আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্য সহায়তা, পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করতে জেলা রেফারেন্স ডিরেক্টরি প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রধান অতিথির বক্তব্যে তাসনীম জাহান বলেন, মানব পাচার ও বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জেলা রেফারেন্স ডিরেক্টরি প্রণয়ন হলে ভুক্তভোগীরা দ্রুত ও যথাযথ সেবা পেতে সক্ষম হবেন। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক পদক্ষেপ এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুসংহত করা জরুরি। জেলা পর্যায়ে একটি সমন্বিত রেফারেন্স ডিরেক্টরি থাকলে সেবাগ্রহীতারা সহজেই প্রয়োজনীয় সহায়তা পেতে পারবেন।

সভাপতির বক্তব্যে মো: শহিদুল ইসলাম বলেন, ইপসা দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি কার্যকর সেবা-সংযোগ ব্যবস্থা গড়ে তোলাই এ কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে বিদ্যমান সেবা প্রতিষ্ঠানসমূহের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সমন্বিত ডাটাবেজ তৈরির বিষয়ে মতামত প্রদান করেন। আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, জেলা রেফারেন্স ডিরেক্টরি প্রণীত হলে মানব পাচার ও বাল্যবিবাহের শিকার ব্যক্তিদের জন্য দ্রুত, সমন্বিত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইপসার প্রোগ্রাম অফিসার (লাইভলিহুড) আবিদুর রহমান, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন (এমএন্ডই) অফিসার ফওজিয়া হাসনাত চৈতি, কাউন্সিলর ও কেস ম্যানেজমেন্ট অফিসার শায়লা মোস্তফা প্রমুখ।

ইপসা চট্টগ্রামভিত্তিক একটি সুপরিচিত অলাভজনক ও সামাজিক উন্নয়ন সংস্থা, যা ১৯৮৫ সালের ২০ মে প্রতিষ্ঠিত হয়। এটি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে থাকে। ইপসা এফএসটিআইপি প্রোগ্রাম ২০০৯ সাল থেকে মানব পাচারের শিকার ব্যক্তিদের সেবায় কাজ করছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে মসজিদের তথ্য সংগ্রহে সক্রিয় উলামা দল

ঈদগাঁওয়ে যুব নেতা নুরুল হুদা নকশার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন, পুলিশ-ফায়ার সার্ভিসের কর্মকর্তারা

সেন্টমার্টিনে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-খাদ্যদ্রব্যসহ আটক ১৯

বান্দরবান সেনা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী পেল ৫শ’ পরিবার

টেগ্গড কক্সবাজারে মানবপাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চন্দনাইশে ডাকাতের গুলিতে বৃদ্ধের মৃত্যু, ৩টি গরু লুট
পরবর্তী সংবাদ বান্দরবান সেনা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী পেল ৫শ’ পরিবার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে মসজিদের তথ্য সংগ্রহে সক্রিয় উলামা দল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ঈদগাঁওয়ে যুব নেতা নুরুল হুদা নকশার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ২৭, ২০২৬
গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন, পুলিশ-ফায়ার সার্ভিসের কর্মকর্তারা
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ২৭, ২০২৬
সেন্টমার্টিনে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-খাদ্যদ্রব্যসহ আটক ১৯
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?