পার্বত্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, ১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খননসহ পার্বত্য জেলার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। শিগগিরই এসব কাজ শুরু হবে।
রোববার (০১ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পার্বত্যমন্ত্রী।
তিনি বলেন, ‘জেলা পরিষদের বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক নাজমা আশরাফী, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, শিক্ষাবিদ অঞ্জলিকা খীসাসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ।
সভায় এলাকার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন উপস্থিত ব্যক্তিবর্গ। এই বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান পার্বত্যমন্ত্রী।
এর আগে সকালে একই স্থানে জেলার বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন পার্বত্যমন্ত্রী।


