সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। এতে খুঁটিতে থাকা বৈদ্যুতিক তার এবং ডিস লাইনের তার পুড়ে গেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
৩ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ৮ টার দিকে বাজারের শাপলা চত্বরে এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়াতে পারেনি।
ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দীন জানান। রাত সাড়ে ৮ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খুঁটিতে আগুন লাগায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। যার কারনে বড় ক্ষতি এড়ানো গেছে।


