মিরসরাই প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আমীর মো. নুরুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্ল্যাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার, এডভোকেট সাইফুর রহমান, অধ্যাপক বোরহানউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি মো. রায়হান, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাফর উল্লাহ, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মো. নুরুল হুদা হামিদী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মিরসরাই উপজেলা খেলাফত মজলিসের সভাপতি রেজাউল হক, এনসিপি মিরসরাই উপজেলার সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইন।
মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেন, ‘নির্বাচনে কে বিজয়ী হয়েছে কে হেরেছে তা দেখার বিষয় নেই আমরা সকলে মিরসরাইবাসী। মিরসরাইয়ের উন্নয়ন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রেণে আমরা সকলে একসাথে কাজ করবো। আপনারা আমাকে সহায়তা করবেন। মিরসরাইবাসী হিসেবে আমি আপনাদের সাথে থাকবো।’


