By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বসন্তকাল | ভোর ৫:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজারে নিখোঁজ নারীর মরদেহ মিলল হাসপাতালে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কক্সবাজারে নিখোঁজ নারীর মরদেহ মিলল হাসপাতালে
কক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

কক্সবাজারে নিখোঁজ নারীর মরদেহ মিলল হাসপাতালে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/০৭ at ৫:১৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

কক্সবাজার সদর হাসপাতালে শিশু সন্তানের চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ একই হাসপাতালের লিফটের নিচের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের একটি লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হলে তার উৎস অনুসন্ধান করতে গিয়ে মরদেহটির সন্ধান পাওয়া যায়।

কোহিনূর আকতার নামের ওই নারী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইল পাড়ার কাতারপ্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং নিও জানিয়েছেন, হাসপাতালের একটি লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হলে তার উৎস অনুসন্ধান করা হয়। পরে লিফটের নিচের গর্তে মরদেহটি দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, “মরদেহের সন্ধান পাওয়ার পরপরই স্বজনদের বিষয়টি জানানো হয়। বর্তমানে স্বজন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। ওই নারী কীভাবে গর্তে পড়লেন, এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দীন জানিয়েছেন, গত ৩ মার্চ কোহিনূর আকতার তার অসুস্থ বড় মেয়ে মরিয়ম আক্তারকে (৫) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। তাকে হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সে সময় মা ও মেয়ে দুজনই হাসপাতালে অবস্থান করছিলেন। পরদিন ৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে কোহিনূর আকতার ওষুধ আনার কথা বলে হাসপাতালের পঞ্চম তলা থেকে নিচে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার শ্বশুর আলী আকবর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি মো. ছমিউদ্দীন বলেন, নিখোঁজের পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে কোহিনূর আক্তারকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে শনিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ লিফটের নিচে একটি মরদেহ পাওয়ার বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। কীভাবে ওই নারী লিফটের নিচে পড়ে গেলেন, এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন

তরুণদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই: অ্যাডভোকেট ইফতেখার মহসিন

বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে: চবি উপাচার্য

ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই

এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

টেগ্গড কক্সবাজারে নিখোঁজ নারীর মরদেহ মিলল হাসপাতালে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী সংবাদ পরিকল্পিত যাকাত বণ্টনে দারিদ্র্য দূর করা সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ১২, ২০২৬
তরুণদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই: অ্যাডভোকেট ইফতেখার মহসিন
জনপথ খেলা জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি শহর থেকে দূরে এপ্রিল ১২, ২০২৬
বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে: চবি উপাচার্য
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ১১, ২০২৬
ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ১১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?