চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, হাসপাতালে সাধারণ রোগীরা যাতে সেবা পায় সেদিকে নজর রাখতে হবে।
তিনি নাগরিকদের আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, নাগরিক দূর্ভোগ কমাতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সে জন্য সবার মাঝে জনসচেতনতা সৃষ্টির আহবান জানান।
সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণীর মেডিকেল সরকারি কর্মচারী সমিতি আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি এস এম বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ ডা: মো: আব্দুর রব, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা: এস এম ইফতেখারুল ইসলাম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: ইব্রাহিম চৌধুরী, সহকারি পরিচালক ডা: কাজী সাইফুল আলম, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: এস এম জসীম উদ্দিন, পোস্ট গ্রেজুয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: তানভীর হাবিব তান্না, সাধারণ সম্পাদক ডা: মো: মোনাইম ফরহাদ, নিউরো সার্জারি বিভাগের রেজিস্টার ডা: মাজেদ সুলতান, মহানগর ১১ থেকে ২০ গ্রেট ফোরামের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম সহ প্রমুখ।


