By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বসন্তকাল | রাত ১১:৫৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চাকরিচ্যুত ব্যাংকারদের নীরব কান্না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শুনতে পাচ্ছেন কী?
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > চাকরিচ্যুত ব্যাংকারদের নীরব কান্না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শুনতে পাচ্ছেন কী?
জনপথমুক্ত জানালা-লেখা

চাকরিচ্যুত ব্যাংকারদের নীরব কান্না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শুনতে পাচ্ছেন কী?

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/১২ at ১১:১১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

চাকরিচ্যুত ব্যাংকারদের নীরব কান্না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শুনতে পাচ্ছেন কী? আমরা সবাই বাংলাদেশ আপনি দয়া করে আমাদের চাকরি ফিরিয়ে দিন।
‘বাবা, তুমি নাকি বেতনের টাকা তুলতে পারছ না’

লিখেছেন: রশীদ এনাম

‘বাবা, তুমি নাকি বেতনের টাকা তুলতে পারছ না’
“বাবার পকেট, মায়ের রান্নাঘর
ভালোবাসামাখা এক চিলতে স্বপ্ন প্রহর।
বেঁচে থাকা স্বপ্নের অভিলাষী মন
পাওয়া- না পাওয়ার ব্যবধানে
হারিয়ে যায় জীবনের কবিতা-গান।
মাঝে মাঝে হাসি-খুশিতে নেমে আসে ঝর
সংসার জাহাজের পাইলট পিতা-মাতার চাপা অভিমানে
নয়নসিক্ত অশ্রু ভেসে যায় বুক-ফাটা ক্রন্দনে।
চলার বাঁকে দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করি
মনের আকাশে আনন্দগুলো আমরা শেয়ার করি।
বৃত্তের গণ্ডিতে বন্দী নিত্য চিত্ত
তবুও মানিয়ে সব আমরা মধ্যবিত্ত।”

মধ্যবিত্ত পরিবারের একজন যুবকের স্বপ্ন থাকে পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করে প্রতিষ্ঠিত হবে। নিজের পায়ে দাঁড়াবে। বাবা-মা, পরিবার-পরিজনদের মুখে হাসি ফোটাবে। চাকরি শুধু আয়ের উৎসহ নয়; এটা সম্মান, প্রত্যাশা এবং সামাজিক মর্যাদা। জীবনের প্রতিটি পরতে পরতে চাকরি নামক সোনার হরিণটি একজন চাকরিজীবীকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। কোন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর মানুষের দ্বিতীয় ইনিংস শুরু হয়। কেউ বাড়ি করে কেউ বা নতুন দাম্পত্য জীবনের সূচনা করে। শাদি-সংসার পরবর্তীতে বাচ্চা-কাচ্চা এ আরেক নতুন অধ্যায়ের যাত্রা। সবকিছুর সাথে কিন্তু চাকরি নিবিড়ভাবে জড়িয়ে আছে।

একজন মানুষ নাকি চাঁদের আলোতে স্বপ্ন খুঁজে নিতে পারে। তারাই নাকি আবার সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। সূর্যের আলোর মধ্যে দিয়ে শুরু হয় দিবসের কর্ম ব্যস্ততা। অফিস নামক কারাগারে সহকর্মীদের সাথে ছুটির দিন ব্যতিত ৮/১০ থেকে ১২ ঘণ্টা কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয়। মাস শেষে বেতনটা যখন পায় আহা কি আনন্দ আকাশে বাতাসে মাসের সমস্ত ক্লান্তি যেন নিমিষে দূর হয়ে যায়।

চাকরির পারিশ্রমিকটা আমাদের অর্থনৈতিক সফলতা, স্বচ্ছল জীবন, পরিবারের সদস্যদের ভরণপোষণ সবকিছুর মাঝে আনন্দ, হাসি-খুশি, সুখ দুঃখের মাঝে চলে জীবন নামক রেলগাড়িটা। চাকরি যেন একটা মানুষের জীবনকে উপভোগ করতেও সময় দেয় না। কত বিশেষ দিন না হারিয়ে যায় ব্যস্ততার মাঝে। অফিসে প্রবেশ করলে ইদানীং সারাক্ষণ অস্থিরতার মধ্যে থাকতে হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলায় কি বসন্ত নেমে এসেছে নাকি খড়া এসেছে— কি জানি!

সম্প্রতি চট্টগ্রামের এক ঝাঁক সম্ভাবনাময়ী মেধাবী তরুণ-তরুণীদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা সবাই ব্যাংকার; সবাই বয়সে তরুণ। ওরা সবাই স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসিতে গত ৮ মাস আগে চাকরি পেয়েছিল। কত স্বপ্ন, প্রত্যাশা নিয়ে চাকরিতে যোগদান করেছে। চাকরিজীবী সন্তানদের নিয়ে বাবা-মায়ের কত আশা-আকাঙ্ক্ষা। চাকরিচ্যুতদের মধ্যে অনেকে বিয়ে-শাদি করে নতুন সংসার পেতেছেন। কারো বা শিশু সন্তানও রয়েছে। কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ -এ নির্দেশনা আছে, সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। এছাড়া অদক্ষতা অজুহাত দেখিয়ে কর্মীদের পদোন্নতি থেকে বঞ্চিত অথবা পদত্যাগে বাধ্য না করার নির্দেশনা আছে। একটা প্রাইভেট ব্যাংকে এ্যাসিস্টেন্ট অফিসার/ক্যাশ বা এন্ট্রি লেভেলে কর্মকর্তাদের বেতন স্কেল উল্লেখ করা আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পিএলসি কর্তৃপক্ষ কোন কারণ ছাড়া ইচ্ছেকৃতভাবে প্রতিহিংসাবশত প্রায় ১০ হাজার ব্যাংক কর্মকর্তাকে ছাঁটাই করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। একটা স্বাধীন দেশে নজিরবিহীন ঘটনা এবং সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের নিয়ম-নীতি লঙ্ঘন করে সাবেক গভর্নর চট্টগ্রাম বিদ্বেষী আহসান এইচ মনসুর একপেশে এবং ইচ্ছাকৃতভাবে এই ঘৃণিত কাজটি করেছেন। এটা ব্যাংক কর্তৃপক্ষের জন্য যেমন লজ্জাকর, ঠিক তেমন দেশের জন্য হুমকিস্বরূপও বটে।

আপনাদের চাকরি দেয়ার সুযোগ না থাকতে পারে কিন্তু অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করতে পারেন না। দেশে যে শ্রম-আইন আছে তাও আপনারা ভুলে গেছেন। চাকরিচ্যুত ১০ হাজার ব্যাংকার ঢাকায় শান্তিপূর্ণভাবে চাকরি ফিরিয়ে দেয়ার জন্য মানববন্ধন ও করেছে এবং বর্তমান গভর্নর মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এদের মধ্যে অনেকে আছে পরিবারের একমাত্র আয়ের উৎস। যার আয়ের টাকায় সংসার চলে, অসুস্থ পিতা-মাতার চিকিৎসা ব্যয় নির্বাহ করতে হয়।

সম্প্রতি চাকরি হারানো এক ব্যাংকারের সাথে কথা বলেছিলাম। তিনি কেঁদে কেঁদে বললেন, ‘তাঁর শিশু সন্তানটি জানে বাবা ব্যাংকে জব করে। মাসুম শিশুটি তার বাবাকে ফোনে বলেছে, বাবা! বাবা বাবা! ঢাকা থেকে আসার সময় চকলেট আনিও। বাবা কখন আসবে? খুব পরান পুড়ছে তোমার জন্য। বাবা ওপাশ থেকে কথা বলে না, বাকরুদ্ধ হয়ে, কান্নাজড়িত কণ্ঠে উত্তর দেয়, বাবা চকলেট আনব আর কটা দিন পর এখনও বেতন পায়নি।’ গত দেরটি বছর চাকরি হারানোর ব্যাংকাররা নীরবে নিভৃতে কেঁদেছেন। অভাবের কারণে অনেকের পরিবার ভেঙেছে । কয়েকজন চাকরি হারানোর শোক সহ্য করতে না পেরে হৃদযন্ত্রজনিত রোগে না ফেরার দেশে চলে গেছেন। অনেকে আজ মানবেতর জীবনযাপন করছেন । রমজান মাসে অনেকের পরিবারে জুটেনি ইফতার কিংবা ভালো খাবার । ঈদের কেনাকাটা দূরের কথা আহা মানুষ। চাকরি হারানো বাবাদের চকলেট কিনে দেয়ার, ঈদের নতুন পোশাক দেয়ার মিথ্যা শান্তনা দিতে হয় অবুঝ শিশুকে। আহা শিশু সন্তানটি জানে না তাঁর বাবার চাকরি নামক সোনার হরিণকে জোরপূর্বক ব্যাংক কর্তৃপক্ষ জবাই করে দিয়েছে। চাকরিচ্যুত ব্যাংকার ভাইটি ফুঁপিয়ে ফুঁপিয়ে মুখ লুকিয়ে অঝোরে কেঁদেছে। তিনি বললেন, ‘আমি কিভাবে আমার ছোট মাসুম শিশুর জন্য চকলেট কিনব? কতদিন মিথ্যার বাণী শুনাব পরিবারকে? আমরা কোন অপরাধ করিনি। দয়া করে আমাদের চাকরি ফিরিয়ে দিন।’

আহা সোনার হরিণ! কারো মাসুম বাচ্চা, কারো বা অসুস্থ পিতা-মাতার ওষুধ খরচ, কারো বা সদ্য বিবাহিত সংসার, কারও ভাই-বোন, সন্তানদের লেখাপড়া টিউশন ফি সবকিছু থমকে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ ওদের কথা একবারও ভাবল না। ব্যাংকারদের ছাঁটাই করার নিউজটি শুনার পর বাকরুদ্ধ ছিলাম। ওদের মাঝে নিজের চেহারাটি বার বার কল্পনা করেছি।

আমার ছোট মেয়েকে যখন ফোনে বলি মা মণি বাবা তোমার জন্য কি আনব? সে আমাকে ইদানিং বলে বাবা আমার জন্য কিছু আনতে হবে না। বাবা তোমার তো টাকা নেই। তুমি নাকি বেতনের টাকা তুলতে পারছো না। তোমাদের নাকি অনেকের চাকরি চলে গেছে। কে বলেছে মা এসব কথা? সে বলল, ‘বাবা ইশকুলের বন্ধুদের কাছে শুনেছি। চোখ ভিজে গেল আবেগ আপ্লুত হলাম।’

যে সকল সহকর্মী এবং ছোট ভাই-বোনদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের শান্তনা দেয়ার ভাষা নেই। দু’হাত তুলে সৃষ্টিকর্তার কাছে শুধু নীরবে নির্ভৃতে বলেছি, হে মওলা আপনার কাছে ফরিয়াদ করছি। আপনি রাহমানুর রহিম ওদের প্রতি রহম করুন। হে আল্লাহ মধ্যবিত্ত পরিবারের মাসুম শিশুর ক্রন্দন ধ্বনি কি আপনি শুনতে পান না। মওলা রিজিকের ফয়সালা হয় নাকি আসমানে। আপনি রহমতের চাঁদর দিয়ে ওদের রিজিকের ফয়সালা করে দিন।

ব্যাংক কর্তৃপক্ষের প্রতি সবিনয় নিবেদন, বিনা অপরাধে কারো রিযিকে দয়া করে হাত দিবেন না। বিষয়টি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।

লেখক ও প্রাবন্ধিক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাবারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি

রাউজানে থামছে না কৃষি জমি থেকে মাটি কাটা ও পাহাড় টিলা কাটা

আজগর আলীর কবর জেয়ারত করলেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী

শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান

টেগ্গড চাকরিচ্যুত ব্যাংকারদের নীরব কান্না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শুনতে পাচ্ছেন কী?

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ লেবানন দখলে নেওয়ার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
পরবর্তী সংবাদ আজগর আলীর কবর জেয়ারত করলেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মহাবারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মার্চ ১২, ২০২৬
রাউজানে থামছে না কৃষি জমি থেকে মাটি কাটা ও পাহাড় টিলা কাটা
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মার্চ ১২, ২০২৬
আজগর আলীর কবর জেয়ারত করলেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মার্চ ১২, ২০২৬
চাকরিচ্যুত ব্যাংকারদের নীরব কান্না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শুনতে পাচ্ছেন কী?
জনপথ মুক্ত জানালা-লেখা মার্চ ১২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?