By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ৭:০২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
জনপথপ্রযুক্তি

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/১৪ at ৮:০৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন নোট ৬০ সিরিজ। এই সিরিজে রয়েছে দুটি মডেল— নোট ৬০ প্রো এবং নোট ৬০। নতুন এই সিরিজে প্রথমবারের মতো নোট সিরিজে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত হয়েছে, পাশাপাশি রয়েছে উন্নত ডিজাইন ও আধুনিক ডিসপ্লে প্রযুক্তি।

বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পারফরম্যান্স, নকশা এবং ব্যাটারির স্থায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নোট ৬০ সিরিজ এমন সময় বাজারে এসেছে যখন ক্রেতারা তুলনামূলক কম দামের মধ্যেই ফ্ল্যাগশিপ পর্যায়ের ফিচার প্রত্যাশা করছেন।

নোট ৬০ সিরিজের, ৬০ প্রো মডেলে প্রথমবারের মতো কোয়ালকমের সঙ্গে অংশিদারিত্বে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করেছে ইনফিনিক্স। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্ল্যাটফর্ম, যা উন্নত চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং সর্বোচ্চ ২ দশমিক ৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। এই প্রসেসর মসৃণ মাল্টিটাস্কিং, উন্নত গেমিং পারফরম্যান্স এবং কার্যকর শক্তি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়তা করে।

অন্যদিকে নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর, যার গতি সর্বোচ্চ ২ দশমিক ৬ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। এটি দৈনন্দিন ব্যবহার, ব্রাউজিং, ভিডিও দেখা এবং যোগাযোগের জন্য স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম।

দীর্ঘ সময় ব্যবহারের সময় ফোনকে ঠান্ডা রাখতে নোট ৬০ সিরিজে রয়েছে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি। এই ভেপার চেম্বারভিত্তিক কুলিং ব্যবস্থা গেমিং বা ভারী ব্যবহারের সময় তাপ দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করে। শক্তিশালী অ্যালুমিনিয়াম মিশ্র ধাতুর ফ্রেম ব্যবহার করায় ফোনটি যেমন মজবুত, তেমনি আকৃতিতেও রয়েছে ভারসাম্য ও পাতলা গঠন।

এ ছাড়া এতে রয়েছে অ্যাক্টিভ হ্যালো লাইট নামের একটি আলোকভিত্তিক নকশা, যা ফোনটিকে আলাদা পরিচিতি দেয়। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধা যুক্ত হওয়ায় ফোনটি টেকসই ব্যবহারের জন্য উপযোগী।

ডিসপ্লের ক্ষেত্রে নোট ৬০ সিরিজে রয়েছে ১.৫ কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যা মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। সর্বোচ্চ ৪৫০০ নিট উজ্জ্বলতা থাকায় উজ্জ্বল আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। এছাড়া হার্ডওয়্যার পর্যায়ের কম নীল আলো প্রযুক্তি চোখের চাপ কমাতে সহায়তা করে।

সিরিজটিতে প্রথমবারের মতো অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে, যা ফোনের পেছনের অংশে নোটিফিকেশন ও বিভিন্ন কাস্টমাইজেশন সুবিধা দেবে। অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে তরুণদের জন্য বেশ আকর্ষণীয় হবে বলে মনে করছে ইনফিনিক্স।
নোট ৬০ সিরিজে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। নোট ৬০ প্রো মডেলে রয়েছে ৯০ ওয়াট দ্রুত চার্জিং, যা দ্রুত ফোন চার্জ করতে সাহায্য করে। এছাড়া উভয় মডেলেই রয়েছে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।

ব্যাটারির দীর্ঘমেয়াদি সক্ষমতা ধরে রাখতে ইনফিনিক্স এতে যুক্ত করেছে ব্যাটারি সেলফ হিলিং প্রযুক্তি, যা বহুবার চার্জ দেওয়ার পরও ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। কোম্পানির দাবি, এর মাধ্যমে ব্যাটারির স্থায়িত্ব প্রায় ছয় বছর পর্যন্ত বজায় থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য নোট ৬০ সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা; রয়েছে এইচডিআর ছবি, লাইভ ছবি তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি উন্নয়ন প্রযুক্তি। পাশাপাশি ওআইএস সহায়তায় স্থিতিশীল ফোরকে ভিডিও করা যায়।

ইনফিনিক্স নোট ৬০ সিরিজ এখন সারা দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। নোট ৬০ প্রো মডেলের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ডিপ ওশান ব্লু এবং সোলার অরেঞ্জ রঙে। অন্যদিকে নোট ৬০ মডেলের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ফিজ ব্লু এবং মিডনাইট ব্ল্যাক রঙে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমান সংবর্ধিত

জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সিএমপি’র আহ্বান

লামার মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

পটিয়ায় হাম ও রুবেলা প্রতিরোধে ৪৫ হাজার শিশুকে এমআর ভ্যাকসিন দেওয়া হবে

চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালা শুরু

টেগ্গড প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মাহমুদুল হাসান নিজামী: স্মরণে এক আলোকবর্তিকা
পরবর্তী সংবাদ চট্টগ্রামসহ সারাদেশে আজও বজ্রসহ বৃষ্টি হতে পারে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী
লিড এপ্রিল ১৮, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
লিড ৩ এপ্রিল ১৮, ২০২৬
কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন
আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৮, ২০২৬
রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কক্সবাজার এপ্রিল ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?