কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাবশালী সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, প্রতিটি কেন্দ্রের ফলাফল আমার কাছে রয়েছে। সেই হিসাব থেকেই বোঝা যায় কে মাঠে কাজ করেছেন আর কে ঘুমিয়েছে।
ভোটের দিন মা-বোনেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বলে আমি নির্বাচিত হতে সহজ করেছে।
তিনি আরো বলেন ছাত্রদল ও যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা দুঃসময়ে নিজের সবকিছু দিয়ে কাজ করেছে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে।কমিটিতে কোনো ধরনের তদবির করার কোন সুযোগ নেই। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন, তারাই অগ্রাধিকার পাবেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাঙ্গুনিয়ার কাদেরনগরে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাবা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কথা স্মরণ করেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, ওই দিন তার বাবার জন্মদিন। স্বপ্ন ছিল বাবাকে সঙ্গে নিয়ে সংসদে যাওয়ার, কিন্তু তা সম্ভব হয়নি। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং দলের শীর্ষ নেতাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুস চৌধুরী, অধ্যাপক আজম খান, লায়ন শওকত আলী নুর, অধ্যাপক মোহাম্মদ মহসিন,হাজী ইলিয়াছ,ভিপি আনসুর উদ্দিন, ইন্জিঃ ওসমান গনিসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


