শফিউল আলম, রাউজান: শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৪ মার্চ (শনিবার) ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসজেডএইচএম ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আল্লাহ্ আউলিয়া কেরাম মানব সেবা ও মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীতে আগমন করেছেন। মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ডসমূহ তারই প্রতিফলন বলে আমি মনে করি। বিশেষ করে গবেষণা ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুগের চাহিদানুযায়ী যেভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ডলো সমাজের জন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুফিদের দরগাহ্/মাজার ব্যবস্থাপনা থেকে যে এত মহান কর্মযজ্ঞ পরিচালিত হয় তা কল্পনারও বাইরে ছিল। ট্রাস্টের মতো করে যদি দেশের বিত্তবানরাও এগিয়ে আসতো তাহলে এদেশের অসহায় মানুষ আরেকটু ভালো থাকতো।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ভিত্তিক নিউজ পোর্টাল এ.এন.টিভি’র চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও বেসরকারী কারা পরিদর্শক জাফর আহমদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল ও নুরুল করিম নুরু, অষ্টাদশ শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক রাশেদ খান, চান্দগাও থানা বিএনপি নেতা মো. আলমগীর, চান্দগাঁও থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদুল আলম রুবেল, কবিরসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।অনুষ্ঠানে ১টি মসজিদ নির্মাণে সহায়তা, ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক সম্মানি প্রদানে সহায়তা, ক্যান্সার, জটিল অপারেশন, ডায়ালাইসিস এবং অন্য জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ২ জন ব্যক্তিকে বিদেশ যাত্রায় সহায়তা, ৭জন ব্যক্তিকে মেয়ের বিবাহে সহায়তা, ২ ব্যক্তিকে ঋণ পরিশোধ ও ০৪ ব্যক্তিকে গৃহ মেরামতসহ ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৫৪ লাখ ৪৭ হাজার ২০০ টাকা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম।


