শফিউল আলম, রাউজান: রাউজানের বাসিন্দা সেলুন কর্মচারী রুমে অয়ন দাশ(৩৫) নামে এক সেলুন কর্মচারীর অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে হাটহাজারীর মডেল থানার পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালীয়ার মুখ বাজারের পাশে দ্বিতীয় তলা বিল্ডিংয়ের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। সেলুন কর্মচারী অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালীয়ার মুখ বাজারে ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ। পরে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে জানালে তিনি মডেল থানার পুলিশ কে ঘটনা অবহিত করেন। এরপর খবর পেয়ে হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী এবং এসআই সালাউদ্দীন সহ সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা বদ্ধ রুমের দরজা ভেঙে প্রবেশ করে ঘরের মধ্যে অয়ন দাশের লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখতে পায়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্বার করেন । অয়ন দাশের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু জানান, ছিপাতলী বোয়ালিয়ামূখ বাজারে ব্যাচেলার ভাড়াটিয়া বাসায় ভিতর থেকে দরজা বন্ধ অবস্থায় লাশের গন্ধ বের হলে সেখানে একজন হিন্দু নাপিত বোয়ালিয়া মুখ বাজারে যার দোকান সেই ব্যাচেলার হিসেবে ভাড়ায় থাকতো। তার গ্রামের বাড়ি রাউজানে। ইতিমধ্যে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করা হলে । হাটহাজারী থানা পুলিশ এসে অয়ন দাশের লাশ উদ্বার করে তালা বদ্ব ঘর থেকে ।


