পটিয়া প্রতিনিধি: পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী।
পটিয়া প্রেস ক্লাব এর এডহক কমিটির আহবায়ক নুর হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আহমদ উল্লাহ,র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, কমিটির সদস্য আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, আবদুর রাজ্জাক, শফিউল আজম, রবিউল আলম ছোটন, সেলিম চৌধুরী, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো: সেলিম, কৃষি ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন এর সভাপতি আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, মাষ্টার শ্যামল দে, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা তারেকুর রহমান তারেক, জেলা শিবির নেতা আশিকুল মোস্তফা তাইফু, অধ্যাপক রেজাউল করিম আনসারী, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মো : মোদাচ্ছের, কর্ণফূলী প্রেস ক্লাবের সদস্য সচিব মো: আয়াজ, প্রেস ক্লাব নের্তৃবৃন্দের মধ্যে ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, এসএম রহমান, কামরুল ইসলাম, তাপস দে আকাশ, ওবাইদুল হক পিবলু, শাহজাহান চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, এস এম জুয়েল, প্রমূখ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা গ্রহনের মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতিময় জীবন গঠন করতে হবে। তারা দেশ ও জাতির স্বার্থে ছোটখাট বিভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে প্রয়াত সকল সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্বির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


