তৃতীয়বারের মত বাকলিয়া সুরভী প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও চিত্রশিল্পী আজিজুল কদির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড এর সাবেক সফল কাউন্সিলর একে,এম আরিফুল ইসলাম ডিউক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নগর ছাত্রদলের সহসভাপতি ও ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর সি: যুগ্ম আহবায়ক শাহজাহান, থানা স্বেচ্ছাসেবক দল সদস্য মোঃ ওসমান, সি ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু উক্ত টুনামেন্ট চ্যাম্পিয়ন দল- রাহাত্তরপুল সিক্সার্স এবং রানার্স আপ দল- ডগ গার্ডেন আর্মি।
এছাড়া ম্যান অফ দা ম্যাচ করে মোঃ তারেক (রাহাত্তরপুল সিক্সার্স), প্লেয়ার অফ দা ম্যাচ- বাপ্পা (ডগ গার্ডেন আর্মি), সেরা বোলার- মোঃ তারেক (রাহাত্তরপুল সিক্সার্স), সেরা ইকোনমিক বোলার- মুমিন (রাহাত্তারপুল সিক্সার্স), সেরা ডোমেস্টিক প্লেয়ার- সাকিব (খালপাড়া রেনেগেডস) এবং টুনামেন্ট কমিটির সদস্য, মোঃ কায়সার, মোঃ আকাশ, নছরুল, মিসকাত, মিরাজ, শুভ, আরিফ, সবুজ, জিকু, রুবেল সহ প্রমুখ।


