সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্কুলের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কর্মরত শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহষ্পতিবার (২৬ মার্চ) সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্যাংকার মুহাম্মদ তাহমিদ, সিনিয়র শিক্ষক আকবর হোসাইন খোকন, এহছানুল কবির, সিদুল কান্তি শর্মা, জয়নাব বাহার, মোঃ রিদুয়ানুল হক, নাজমা আকতার সিদ্দিকী, আজিজুর রহমান, নুরুল ইসলাম, এহেছান আল মামুন, সাদিয়াতুল মোস্তারি, বেলাল উদ্দিন, শাহাব উদ্দিন ও নুরুল আমিন কাদেরী প্রমুখসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


