শফিউল আলম, রাউজান: রাউজানে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।
২৬ মার্চ (বৃহস্পতিবার) রাতের প্রথম প্রহরে রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুস্পস্তবক আর্পন করার মাধ্যমে শহীদদের প্রতি শ্রর্দ্বা নিবেদন করেন রাউজান উপজেলা প্রশাসন, রাউজান থানা প্রশাসন, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান প্রেস ক্লাব, রাউজান উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল ছাত্রদল, রাউজান আর আর এ সি মডেল উচ্চ বিদ্যালয়, রাউজান সালামত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে ও রাউজান সরকারী কলেজ মাঠে কুচকাওয়াজের আয়োজন করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাউজান জলিল নগর বাস স্টেশনস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, আনিসুর রহমান প্রমুখ।


