মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শব্দচারী আবৃত্তি অঙ্গনের উদ্যোগে আয়োজিত বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘রক্তে লেখা মুক্তির কাব্য’ গতকাল অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বাধীনতার চেতনা, ত্যাগ ও গৌরবময় ইতিহাসকে হৃদয়ে ধারণ করে এই আয়োজনটি ছিল আবেগময় ও অনুপ্রেরণাদায়ক।
আবৃত্তিশিল্পী নাহিম নুপুরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শব্দচারীর সদস্য ও আবৃত্তিশিল্পী এস. এম. হামিদ। অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী শাওকী ইবনে সাফওয়ান। তিনি বলেন, “স্বাধীনতা কোনো এক দিনের অর্জন নয়, এটি একটি দীর্ঘ সংগ্রামের ফল। আমাদের দায়িত্ব এই অর্জনকে সম্মান করা এবং দেশপ্রেমকে দৈনন্দিন জীবনে ধারণ করা।”
এরপর একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রাশেদ মুহাম্মদ, শাওকী ইবনে সাফওয়ান, সাইমুম মুরতাজা, মোহাম্মদ ওয়াসিম, রাজিব কুমার বিশ্বাস, নাহিম নুপুর, এস. এম. হামিদ, আই. এইচ. তুষার, নিঝুম, মাহী, সামিরুল, আনাস, তাহসিন বুশরা, আনিকা, গিয়াস, শওকত, জিহাদ, নিজাম, ফাহাদ, জোবাইর, তাহিয়া, রায়হানসহ আরও অনেকে। তাঁদের আবৃত্তিতে উঠে আসে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার অমর চেতনা, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শব্দচারী আবৃত্তি অঙ্গনের দলপতি আবৃত্তিশিল্পী রাশেদ মুহাম্মদ। দেশপ্রেম, আবেগ ও শৈল্পিক পরিবেশনায় এই আয়োজনটি উপস্থিত সকলের মাঝে স্বাধীনতার গভীর তাৎপর্যকে নতুন করে উপলব্ধি করার সুযোগ করে দেয়।


