By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ৭:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/৩০ at ৭:৪৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে সোমবার (৩০ মার্চ) বেলা ১১.৩০টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিভিল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

এসময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে সুন্দর, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সিভিল প্রশাসনের সহযোগিতার প্রয়োজন রয়েছে। উপাচার্য বলেন, বিগত সময়ে চবি শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বসবাসকারী এবং শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ সংকট কাটিয়ে উঠতে হবে। এক্ষেত্রে আপনাদের পরামর্শ ও সহযোগিতা দরকার। এছাড়া এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। উপাচার্য বলেন, ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপদ পরিবেশ গড়ে তুলতে চাই, যাতে সবাই নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।

মাননীয় উপাচার্য বলেন বলেন, শাটল ট্রেন আমাদের বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আগেও যথেষ্ট সহযোগিতা করেছেন, সামনের দিনগুলোতে সহযোগিতা অব্যহত রাখবেন বলে প্রত্যাশা করেন মাননীয় উপাচার্য। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, আমাদের ডাকে সাড়া দিয়ে সব সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও হাটহাজারী প্রশাসন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য উনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সামনের দিনগুলোতেও সহযোগিতা অব্যহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপ-উপাচার্যদ্বয়।

চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সিএমপি উত্তর ডিসি আমিরুল ইসলাম, চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ সুপার এস.এম রহিম ইসলাম, সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের এসি মো. কবির উদ্দিন সরকার, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুক, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, র‍্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীন পিপিএম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আতাউল হক, হাটহাজারী উপজেলা প্রশাসনের প্রতিনিধি, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, গোয়েন্দা সংস্থা ডিএসবি, এনএসআই ও ডিজিএফআই এর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সকলে নবনিযুক্ত মাননীয় উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া চবির সার্বিক বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন

সঙ্গীতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পাচ্ছেন শিল্পী আব্দুল মান্নান রানা

চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী

পটিয়াকে জেলায় উন্নীত করার প্রস্তাব এমপি এনামের

রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

টেগ্গড চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নিজ কক্ষে বিরোধী দলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
পরবর্তী সংবাদ দেশে জ্বালানি সংকট নেই, মধ্যপ্রাচ্যের বাইরের সোর্সে নজর দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী
লিড এপ্রিল ১৮, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
লিড ৩ এপ্রিল ১৮, ২০২৬
কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন
আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৮, ২০২৬
রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কক্সবাজার এপ্রিল ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?