By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | দুপুর ১:০০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মিশনের নভোচারীদের তোলা পৃথিবীর চমকপ্রদ ছবি শেয়ার করল নাসা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > মিশনের নভোচারীদের তোলা পৃথিবীর চমকপ্রদ ছবি শেয়ার করল নাসা
প্রযুক্তি

মিশনের নভোচারীদের তোলা পৃথিবীর চমকপ্রদ ছবি শেয়ার করল নাসা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/০৪ at ১১:০৬ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চাঁদের পথে যাত্রা করা আর্টেমিস-২ মিশনের নভোচারীরা পৃথিবীর দারুণ কিছু ছবি তুলেছেন। সেই উচ্চমানের ছবিগুলো প্রকাশ করেছে নাসা।

মহাকাশ সংস্থাটি জানায়, মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান এসব ছবি তুলেছেন। এর আগে ক্রুরা শেষবারের মতো ইঞ্জিন চালু করে চাঁদের পথে নিজেদের অবস্থান ঠিক করে নেন।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, প্রথম ছবিটির নাম দেওয়া হয়েছে ‘হ্যালো, ওয়ার্ল্ড’। এতে আটলান্টিক মহাসাগরের বিশাল নীল অংশ স্পষ্ট দেখা যায়। পৃথিবীর চারপাশে পাতলা বায়ুমণ্ডলের আলোও ধরা পড়ে। সূর্যকে আড়াল করে থাকায় এমন দৃশ্য তৈরি হয়েছে।

দুই মেরুতেই সবুজ অরোরাও দেখা যায়।
ছবিতে পৃথিবীকে কিছুটা উল্টো মনে হয়। বাম পাশে পশ্চিম সাহারা ও আইবেরিয়ান উপদ্বীপ দেখা যায়। ডান পাশে দেখা যায় দক্ষিণ আমেরিকার পূর্ব অংশ।

নাসা জানায়, ছবির ডান নিচে যে উজ্জ্বল গ্রহটি দেখা যাচ্ছে, সেটি শুক্র।
শুক্রবার ভোরে ‘ট্রান্স-লুনার ইনজেকশন’ বা টিএলআই বার্ন সফলভাবে সম্পন্ন করার পর এসব ছবি তোলা হয়। এই বার্নের মাধ্যমেই ওরিয়ন মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ ছাড়ে। এতে থাকা চারজন নভোচারী এখন চাঁদের দিকে ২ লাখ মাইলের বেশি পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। বর্তমানে মিশনটি চাঁদের দূরের প্রান্ত দিয়ে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসার মত একটি পথে চলছে।

১৯৭২ সালের পর এই প্রথম মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে গেল। পরিকল্পনা অনুযায়ী তারা চাঁদের দূরের প্রান্ত ঘুরে আসবেন ৬ এপ্রিল। আর ১০ এপ্রিল পৃথিবীতে ফেরার কথা রয়েছে।
বার্ন শেষ হওয়ার পর নভোচারীরা জানালার পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন হিউস্টনের নিয়ন্ত্রণকক্ষে এ তথ্য জানান। তিনি বলেন, তারা চাঁদের আলোয় আলোকিত পৃথিবীর অন্ধকার পাশের এক সুন্দর দৃশ্য দেখছেন।

পরে কমান্ডার ওয়াইজম্যান নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করে মহাকাশযানটির জানালা পরিষ্কার করার উপায় জানতে চান। মহাকাশ দেখার আগ্রহে তারা জানালাগুলো নোংরা করে ফেলেছিলেন। শুরুর দিকে এত দূর থেকে ছবি তুলতে গিয়ে সমস্যায় পড়েন ওয়াইজম্যান। কারণ ছবির আলো নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছিল। তিনি বলেন, বাড়ির পেছনে গিয়ে চাঁদের ছবি তোলার মতো অনুভূতি হচ্ছে তার।

তার তোলা আরেকটি ছবিতে দেখা যায়, পৃথিবী দিন ও রাত- এই দুই ভাগে বিভক্ত। আলো আর অন্ধকারের এই সীমারেখাকে বলা হয় ‘টার্মিনেটর’।

পরে নাসা আরও একটি ছবি প্রকাশ করে। সেখানে পৃথিবী প্রায় পুরোই অন্ধকারে ঢাকা। তবে রাতের অংশে মানুষের তৈরি বৈদ্যুতিক আলো জ্বলজ্বল করছে।

২০২৬ সালের এই ছবির সঙ্গে অ্যাপোলো ১৭ এর নভোচারীদের ১৯৭২ সালে তোলা একই ধরনের একটি ছবির তুলনাও প্রকাশ করেছে নাসা। সেটিই ছিল মানুষের শেষবার চাঁদে যাওয়ার সময়।

নাসা লিখেছে, ‘গত ৫৪ বছরে আমরা অনেক এগিয়েছি। কিন্তু একটা জিনিস বদলায়নি। মহাকাশ থেকে আমাদের বাড়ি এখনো দারুণ সুন্দর দেখায়।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

৪ নভোচারী নিয়ে চাঁদের পথে উড়াল দিল ‘আর্টেমিস-২’

টেগ্গড মিশনের নভোচারীদের তোলা পৃথিবীর চমকপ্রদ ছবি শেয়ার করল নাসা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন: বাবুনগর মাদরাসা পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর
পরবর্তী সংবাদ মিরসরাইয়ে ২৫০ লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পটিয়াকে জেলায় উন্নীত করার প্রস্তাব এমপি এনামের
রাজনীতি আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৭, ২০২৬
প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের সংকট নিরসনে কাজ শুরু করেছেন
বান্দরবান এপ্রিল ১৭, ২০২৬
রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
শিক্ষা এপ্রিল ১৭, ২০২৬
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের জাতীয় সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?