গত ৪ এপ্রিল রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনায় অভিযুক্ত শুটার ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ|
এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হন| পুলিশ জানায়, বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার ময়দারমিল স্কুল মাঠের সামনে মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ পিস্তল, শর্টগান ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালায়| এ সময় গুলিতে পথচারী শিশু ফাহিম (১৩) দুই পায়ে গুলিবিদ্ধ হয়| এছাড়া আরও চারজন গুরুতর আহত হন| তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে|
পরে আহত শিশুর বাবা সোলাইমান বাদশা বাদী হয়ে মোরশেদ খান, শওকত, ফারুক ও হোসেনসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন| বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোলাগুলির ঘটনার পরদিন ভোরে ফারুকের ভাড়া বাসা থেকে একটি দেশীয় ˆতরি শর্টগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়| এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়| পরবর্তী অভিযানে গত ৬ এপ্রিল শওকত এবং গত ৭ এপ্রিল হোসেনকে গ্রেপ্তার করা হয়| তিনি আরও বলেন, সবশেষে ৮ এপ্রিল রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পলাতক ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়| ফারুকের বিরুদ্ধে আগে একটি মাদক মামলাও রয়েছে| তাঁর বিরুদ্ধে আইনগত ব্যব¯’া প্রক্রিয়াধীন রয়েছে|


