By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ৪:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজানে সড়ক, খাল ও নদীপথে নিত্য পাচার হচ্ছে কোটি কোটি টাকার কাঠ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাউজানে সড়ক, খাল ও নদীপথে নিত্য পাচার হচ্ছে কোটি কোটি টাকার কাঠ
জনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

রাউজানে সড়ক, খাল ও নদীপথে নিত্য পাচার হচ্ছে কোটি কোটি টাকার কাঠ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১০ at ৬:৫২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজান: পার্বত্য চট্টগ্রামের কাউখালী উপজেলার বার্মাছড়ি, খাগড়াছড়ি উপজেলার লক্ষীছড়িসহ পাহাড়ী এলাকার সংরক্ষিত বন এলাকার বৃক্ষ নিধন করে পার্বত্য চট্টগ্রামের বার্মাছড়ি এলাকা থেকে নিধন করা কাঠ অবৈধভাবে সর্তার খাল দিয়ে বাশের চালার সাথে বেধে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের হচ্চার ঘাট, উত্তর সর্তা, গর্জনিয়া, পশ্চিম ডাবুয়া, চিকদাইর, গহিরা দলই নগর, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নতুন হাট, ফটিকছড়ি উপজেলার ক্ষিরাম, ধর্মপুর, অবদুল্ল্যাহ পুর হয়ে প্রতিদিন কোটি কোটি টাকার অবেধ কাঠ পাচার করা হয়।

সর্তা খাল দিয়ে বাঁশের চালার সাথে পাচার করা কাঠ এনে, খাল থেকে কাঠ তুলে ফটিকছড়ি উপজেলার রমজুর হাট, ক্ষিরাম বাজার, আজাদী বাজার, নানুপুর বাজার, রাউজান উপজেলার আমির হাট, চিকদাইর দক্ষিণ সর্তা, গহিরা কাল চান্দ চৌধুরী হাট এলাকায় এনে স্তুপ করে। স্তুপ করা অবৈধ কাঠ করাত কলে সাইজ করে কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকায় ট্রাক ও জিপ যোগে প্রতিনিয়ত বিক্রয় করে আসছে। এছাড়া ও কর্ণফুলী নদী দিয়ে যান্ত্রিক নৌযান ও ড্রেজারের সাথে রশি দিয়ে বেধে পাহাড়ের সংরক্ষিত বন এলাকার বৃক্ষ নিধন করা কাঠ পানিতে ভাসিয়ে রাউজানের খেলার ঘাট, লাম্বুর হাট, নোয়াপাড়া চৌধুরী হাট, কচুখাইন, নগরীর কালুর ঘাট এলাকায় নিয়ে আসে কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা। কর্ণফুলী নদী দিয়ে পাচার করা কাঠ করাত কলে এনে সাইজ করে ট্রাক ও জীপ, টমটম যোগে রাউজান, চট্টগ্রাম নগরী ও দেশের বিভিন্ন এলাকায় পাচার করে কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা।

পার্বত্য এলাকার বামাছড়ি, রাউজানের পাহাড়ী এলাকার সংরক্ষিত বনের কাঠ নিধন করে খাল নদী ছাড়া ও রাউজান ফটিকছড়ির বিভিন্ন সড়ক দিয়ে নিয়ে আসে করাতকলে কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা ।রাউজানের অমির হাট, গহিরা কাল চান্দ চৌধুরী হাট,হক বাজার, দলই নগর, নতুন হাট, ফকির টিলা বাজার, জানি পাথর, বাইন্যার হাট, রাউজান উপজেলা সদরের ফকির হাট রেজিস্ট্রারী অফিসের উত্তরে, মুন্সির ঘাটা বটতল, রাউজান জলিল নগর বাস ষ্টেশন, বাইন্যা পুকুর, চারাবটতল, নাতোয়ান বাগিচা, রমজান আলী হাট, সোমবাইজ্যার হাট, পাহাড়তলী চৌমুহনী, গশ্চি নয়াহাট, খেলার ঘাট, লাম্বুর হাট, পাচঁখাইন, নেয়াপাড়া পথের হাট, চৌধুরী হাট, কচুখাইন, গণিমিয়ার হাট, মদুনাঘাট, উরকিরচর, মগদাই, ডোমখালী, ফটিকছড়ির রমজুর হাট, আজাদী বাজার, নানুপুর বাজার, ঢালকাটা, গোপাল ঘাট্টা, শন্তির হাট, আমতলী বাজার, সমিতির হাট, তকির হাট, লেলাং, রোসাঙ্গীরি, নাজির হাট এলাকায় শতাধিক করাত কলে সর্তার খাল দিয়ে পাচার করা বিপুল পরিমাণ কাঠের স্তুপ পড়ে থাকতে দেখা যায় ।করাত কলগুলোতে সারিবদ্ধভাবে স্তুপ করা হয়েছে চোরাই পথে আনা সেগুন, গর্জন, কড়াই, আকাশ মনি ও গামরী গোল কাঠ। এছাড়া সর্তার খালের পাড় দখল নিয়ে বিক্রির জন্য স্তুপ করে রেখেছে পাচারকারীরা। সেখান থেকে পুলিশ ও বন বিভাগকে ম্যানেজ করে ট্রাকে ট্রাকে দ্বিতীয় দফায় কাঠ পাচার হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। রাউজানের অমির হাট, গহিরা কাল চান্দ চৌধুরী হাট, ফটিকছড়ির রমজুর হাট, আজাদী বাজার, নানুপুর বাজারে শতাধিক করাত কলে সর্তার খাল দিয়ে পাচার করা কাঠ দিয়ে শতাধিক ফার্নিচারের দোকানে ফার্নিসার তৈয়ার করে ।
ফার্নিচারের দোকানে তৈরী করা ফার্নিচার রাউজান ও দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করা হয় । সর্তার খাল থেকে কাঠ পাচারের সাথে জড়িত রয়েছে রাউজান ও ফটিকছড়ির একটি শক্তিশালী সিন্ডিকেট।এই সিন্ডিকেটের সদস্যদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা প্রকাশ্য দিবালোকে সর্তা খাল দিয়ে কোটি কোটি টাকার কাঠ পাচার করে আসছে ।সর্তার খাল দিয়ে কাঠ পাচার করার ফলে পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বন এলাকার বৃক্ষ নিধন হচ্ছে। অপর দিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
সর্তার খাল দিয়ে কাঠ পাচারের সিন্ডিকেটের সাথে পাবর্ত চট্টগ্রামের উপজাতীয় চক্র জড়িত রয়েছে । উপজাতীয় চক্রটি রাতে পাবর্ত্য চট্টগ্রামের সংরক্ষিত বন এলাকার বৃক্ষ নিধন করে বন উজার করছে । সর্তার খাল দিয়ে বাশের চালার সাথে বেধে পাচার করা কাঠ ও রাউজান ফটিকছড়ির বিভিন্ন স্থানে স্তুপ করে রাখা কাঠের কোন কাগজ পত্র নেই । এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন বন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, কয়েক মাস পুর্বে বামাছড়ি বাজারের পাশর্বতি গুইমারা এলাকা থেকে সর্তা খাল দিয়ে কাঠ পাচার করার সময়ে বিপুল পরিমাণ কাঠ সেনাবাহিনীর সদস্যরা আটক করেন। গত ৮ মার্চ বুধবার সন্দ্ব্যায় ফটিকছড়ির আজাদী বাজার থেকে ১ টি জীপগাড়ী বোঝাই ৪২ টুকরা= ৫১.১৯ ঘনফুট সেগুন গোলকাঠ আটক ও জব্দ করা হয়। এসময় গাড়ীর ড্রাইভার দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি । পরবর্তীতে জব্দকৃত মালামাল নিজস্ব ব্যবস্থাপনায় নাজিরহাট সরকারী কাঠের ডিপোতে হেফাজতে রাখা হয়েছে। বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কর্নেল অলির এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মী

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ

ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন

ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

টেগ্গড খাল ও নদীপথে নিত্য পাচার হচ্ছে কোটি কোটি টাকার কাঠ, রাউজানে সড়ক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি, প্রবেশমুখে নকল চেকআপের জন্য বুথ স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
পরবর্তী সংবাদ প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না: গোলাম পরওয়ার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কর্নেল অলির এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মী
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?