শফিউল আলম, রাউজান: মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মরহুম কামলাউদ্দিন (৮০) বাধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর বাসভবনে ১৩ এপ্রিল (সোমবার) ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। কামাল উদ্দিনের মৃত্যুকালে ২ কন্যা ও এক পুত্র সান্তান সহ অনেক গুনগ্রাহী রেখে যায়।
১৩ এপ্রিল (সোমবার) সকালে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মরহুম কামলাউদ্দিনের মৃত্যু সংবাদ পেয়ে মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী তার বাসভবনে দেখেতে যায়। ১৩ এপ্রিল (সোমবার) বাদে আসর ফটিকছড়ি বাবু নগর ইমাম নগরস্থ চান্দ গাজী সিকদার বাড়ীর কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে দাফন করা হয়।
জানাজার নামাজে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী চৌধুরী জসিম, শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর জামাতা আজিজুর রহমান চৌধুরী সহ কেন্দ্রীয় পর্ষদ সদস্য ও সমন্বয়ক গণ উপস্থিত ছিলেন। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মরহুম কামলাউদ্দিনের মৃত্যুতে মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী চৌধুরী জসিম সহ কেন্দ্রীয় পর্ষদ সদস্য ও সমন্বয়কগণ শোক প্রকাশ করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


