বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা–টংকাবতী এলাকায় অপহরণের শিকার রাবার বাগানের ৬ শ্রমিককে উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,বান্দরবানে রাবার বাগানের ৬ শ্রমিক অপহরনের ঘটনায় একাধিক টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। দিন-রাত ব্যাপী নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানের ফলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দিনের আলোতে সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত সকল ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
বান্দরবানে অপহৃত ৬ শ্রমিক সেনা অভিযানে উদ্ধার
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


