সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর অনুমোদিত (চট্ট-২৪৮৬) কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম আকবর।
সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের নির্বাচন ও সদস্যদের সমর্থনের ভিত্তিতে তিনি সভাপতি পদে নির্বাচিত হন। তার নির্বাচিত হওয়ার খবরে শ্রমিক নেতাকর্মীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি সেলিম আকবর বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি কাজ করবেন। পাশাপাশি শ্রমিকদের সকল ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, সেলিম আকবরের নেতৃত্বে কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আরও গতিশীল ও সুসংগঠিত হবে।


